*আজ ১ জুলাই কতজন মহিলা অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন, তা নিয়ে জল্পনা বাড়ছিল। এদিন মুখ্যমন্ত্রী বলেন, “১ কোটি ৬০ লক্ষ আবেদনকারীর মধ্যে ২৬ লক্ষ ফর্ম বাতিল হয়েছে। আমরা বেলা ১’টা থেকে টাকা ট্রান্সফার শুরু করেছি, রাত ১২’টা পর্যন্ত চলবে। রাত ১২টার মধ্যে যাদের নাম পোর্টালে আপলোড হবে, তারাও টাকা পেবেন। এদিন যে এই ১ কোটি ১০ লক্ষের অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার হয়েছে, তাঁদের মধ্যে তপশিলি জাতি মা-বোন-দিদির সংখ্যা ২৬ লক্ষ ৬৩ হাজার ৫৫৫।”
