Last Updated:
স্বামীর সোহাগ, শাঁখা-পলা আর হলুদ রং-এর ট্যুইনিং অন্তরা-শৌর্যের, গায়িকার মতোই মিষ্টি তাঁদের প্রথম জামাইষষ্ঠী
কলকাতা: বিয়ে হয়েছে গত বছর, ২০২৫-এর নভেম্বর মাসে৷ ফলে এটাই ছিল গায়িকা অন্তরা মিত্রের প্রথম জামাইষষ্ঠী৷ তাই উচ্ছ্বাস তো কিছুটা বেশি থাকবেই৷ হলও তাই৷ অন্তরা ও তাঁর স্বামী শৌর্য, দু’জনে ট্যুনিং করে পরেছিলেন হলুদ রঙ৷ গরমের সকালে এই রং-টাই যেন ছিল পারফেক্ট! অন্তরার সাজ ছিল খুবই সাধারণ৷ হাতে শাঁখা-পলা অবশ্যই ছিল৷ আর ছিল মানানসই হালকা গয়না৷
জামাই ষষ্ঠীর নিময় মেনে জামাইকে পাখার হাওয়া দিলেন অন্তরার মা৷ শৌর্যের হাতে বেঁধে দিলেন লাল ধাগা দেন শাশুড়িমা৷ ৫ ফল দিলেন জামাই-মেয়েকে৷ দিলেন পাখার হাওয়া৷ পাশে ছিলেন অন্তরা৷ এরই সঙ্গে জামাইয়ের হাতে তুলে দিলেন উপহার৷ ৷তবে জামাই শুধু উপহার পেলেন না, হাত ভরে শ্বশুর-শাশুড়ির জন্য উপহার নিয়েও গেলেন৷ জানা গিয়েছে সেরামিক ক্রকারি সেট আর কাঞ্জিভরম শাড়ি দিয়েছেন শাশুড়িকে। সঙ্গে শাশুড়ি ও শ্বশুরের জন্য দিয়েছেন মিউজিক সিস্টেম।
অনেকটা বয়সে বিয়ে করেছেন বলিউড গায়িকা৷ বহু জনপ্রিয় গান গেয়েছেন তিনি৷ গেরুয়া গানের নায়িকা, সকলের অন্তরালে বিয়ে করেছেন৷ তাঁর বিয়েতে ছিল না বেশি আড়ম্বর৷
বিয়ে বা সম্পর্ক নিয়ে খুব বেশি আলোচনা হোক, চাননি গায়িকা। ২৫ নভেম্বর বাইপাসের কাদাপাড়া অঞ্চলের একটি ব্যাঙ্কোয়েট হলে বিয়ে হয় তাঁর। অন্তরার স্বামী সঙ্গীতজগতের সঙ্গে যুক্ত নন। তিনি সম্পূর্ণ অন্য পেশার মানুষ। তথ্যপ্রযুক্তির সঙ্গে যুক্ত অন্তরার স্বামী শৌর্য । থাকেন বেঙ্গালুরুতে। বেশ কিছু দিন প্রেমপর্বের পর বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা।
বিয়ে ছবি অনেক দেরিতে পোস্ট করেন তিনি৷ এখন নিয়মিত সোশ্যাল মিডিয়ায় বরের সঙ্গে ছবি পোস্ট করেন গেরুয়া গানের গায়িকা৷ কখনও দু’জনে মিলে বাইরে খেতে যাওয়ার ছবি তো কখনও এমনি ঘুরতে যাওয়ার ছবি৷
শৌর্যের বাবা-মা অর্থাৎ অন্তরা শ্বশুর-শাশুড়ির সঙ্গেও দারুণ সম্পর্ক তাঁর৷ তিনি নিজেই লিখেছিলেন,”আজকে আরেকটি খুব গুরুত্বপূর্ণ অংশ আমার জীবনের তাদের কথা বলি -“প্রভাতবাবু ও ইন্দিরা দেবী “- শৌর্য র বাবা ও মা । আমার ও বাবা মা । নিপাট দুজন ভালো মানুষ.. অপরিসীম ভালোবাসায় ভরা । যদি পূর্ব জন্ম সত্যি হয় তাহলে ওনারা নির্ঘাত আমার আগের জন্মের কোন পূণ্য ফল , আশির্বাদের মতন প্রকাশিত হয়েছেন এ জন্মে ।বাবা-মা এর বিবাহিত জীবন ৫০ বছরের… এত সমৃদ্ধ দুজন মানুষ ..আমার জীবনের পরম পাওয়া । ওনাদের ছায়া তে যেন কেটে যায় আমাদের যাত্রা।”
এখন অন্তরা মিত্রকে সবসময় দেখা যায় বাংলা সারেগামাপা রিয়ালিটি শোয়ে৷ তিনি সেখানে বিচারকের আসনে৷ একসময় অন্তরাই ছিলেন এমন এক রিয়ালিটি শোয়ের প্রতিযোগী৷ এরপর তিনি মুম্বইয়ে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন৷
Kolkata,West Bengal
Jun 21, 2026 11:19 AM IST
