নিত্য যাতায়াতকারী প্রবীর ভান্ডারী বলেন “বাসটি আসানসোল থেকে সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে ছাড়ে। এরপর দুর্গাপুর হয়ে রাত ৯টা ৩০ মিনিট নাগাদ পৌঁছয় বাঁকুড়ায়। তারপর বিষ্ণুপুর, চন্দ্রকোনা রোড, গড়বেতা, মেদিনীপুর, খড়গপুর, বালেশ্বর, কটক ও ভুবনেশ্বর হয়ে পৌঁছয় পুরীতে। ফলে দক্ষিণবঙ্গ ও জঙ্গলমহলের বহু যাত্রীর জন্য সরাসরি যোগাযোগ আরও সহজ হয়ে উঠেছে।”
