Last Updated:
আশা মানেই একদিকে যেমন ক্যাবেরে গান, তেমনই একাধিক অত্যন্ত রোম্যান্টিক সুরেলা গান গেয়ে তিনি মন জুগিয়েছেন অসংখ্য ভক্তের৷ তাঁর মৃত্যুর পর আবার শোনা গেল সেই সুমধুর কণ্ঠ৷
মুম্বই: তিনি মারাঠি, কিন্তু বাংলার সঙ্গে তাঁর ছিল এক আন্তরিক যোগ৷ তিনি বাংলার বৌমা৷ আশা ভোঁসলে৷ ভারতীয় সঙ্গীতে আশা ভোঁসলের অবদান চিরকালীন, যা যুগের পর যুগ স্মরণীয় হয়ে থাকবে। আট দশকেরও বেশি সময় ধরে বিস্তৃত তাঁর কর্মজীবন৷ তিনি প্রচুর গান গেয়ে দর্শকদের মন জয় করেছিলেন এবং হিন্দি ছাড়াও বহু ভাষায় গান গেয়েছেন। প্রেমের গান থেকে শুরু করে গজল, পপ এবং বিভিন্ন সিনেমার গান পর্যন্ত গেয়েছেন৷ তিনি সঙ্গীতের প্রতিটি ধারায় নিজের জন্য একটি অনন্য পরিচয় তৈরি করেছিলেন। রাহুল দেব বর্মনকে বিয়ে করার পর থেকেই বাংলার মানুষের সঙ্গে তাঁর আলাদাই সম্পর্ক তৈরি হয়৷ তবে শুধু তাই নয়, প্রচুর বাংলা গান তিনি গেয়েছেন এবং যা আজও জনপ্রিয়৷ একটা সময় ছিল যখন দুর্গাপুজোতে আশা ভোঁসলের গান বাজত মন্ডপে মন্ডপে৷
