Last Updated:
ভোটগণনা নিয়ে বড় কৌশল নিচ্ছে তৃণমূল। অভিষেক এই দিন বৈঠকে বলেন, “রাজ্যের তরফ থেকে জেলায় কিছু লোককে পাঠাব, তারা আগামিকাল জেলায় যাবে। ট্রান্সফরমারগুলো দেখে রাখবে। ওইদিন ভোর ৬টায় পার্টি অফিস খুলে লোক বসবে”।
কলকাতা: ভোটগণনা নিয়ে বড় কৌশল নিচ্ছে তৃণমূল। অভিষেক এই দিন বৈঠকে বলেন, “রাজ্যের তরফ থেকে জেলায় কিছু লোককে পাঠাব, তারা আগামিকাল জেলায় যাবে। ট্রান্সফরমারগুলো দেখে রাখবে। ওইদিন ভোর ৬টায় পার্টি অফিস খুলে লোক বসবে”।
কোচবিহারে কাউকে আলাদা করে পাঠানো হচ্ছে না তৃণমূলের তরফে। আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে সামিরুল ইসলাম থাকবেন। দার্জিলিংয়ের সমতলে ক্ষেত্রে গৌতম দেব থাকবেন। ইসলামপুরে শান্তনু সেন যাবেন বলে জানা গিয়েছে।
উত্তর চব্বিশ পরগনায় সৌগত রায় এবং পার্থ ভৌমিক থাকবেন। বারাসতের দায়িত্বে থাকবেন রথীন ঘোষ। পূর্ব বর্ধমান জেলার দায়িত্বে থাকবেন কীর্তি আজাদ এবং রাসবিহারী হালদার। কলকাতা উত্তরে দায়িত্বে থাকবেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, বিবেক গুপ্ত, কুণাল ঘোষ, স্বপন সমাদ্দার। সেই সঙ্গে দক্ষিণ কলকাতার দায়িত্বে অরূপ বিশ্বাস এবং ববি হাকিম থাকবেন।
হাওড়ার দায়িত্বে থাকবেন চার জন প্রতিনিধি- পুলক রায়, অরূপ রায়, কৈলাশ মিশ্র, গৌতম চৌধুরী। হুগলির দায়িত্বে থাকবেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় একাই। রানাঘাটে থাকবেন শঙ্কর সিংহ, দেবাশিস গঙ্গোপাধ্যায়। পূর্ব মেদিনীপুরের দায়িত্বে থাকবেন সায়নী ঘোষ এবং ঋজু দত্ত। দক্ষিণ ২৪ পরগণার দায়িত্বে থাকবেন অভিষেক বন্দোপাধ্যায় নিজেই।
দক্ষিণ দিনাজপুরের দায়িত্বে থাকবেন জয়প্রকাশ মজুমদার। মালদহে থাকবেন দোলা সেন, পলিটেকনিক কলেজে থাকবেন নাদিমুল হক। মুর্শিদাবাদের জঙ্গিপুরের দায়িত্বে আসিফ ইকবাল, বহরমপুরের দায়িত্বে প্রতিকুর রহমান, সুখেন্দুশেখর রায়। বীরভূমেরর দায়িত্বে শতাব্দী রায় এবং এক নেতা থাকবেন। বাঁকুড়ার দায়িত্বে পেলেন সুশান্ত ঘোষ, বিষ্ণুপুরের দায়িত্বে জীবন সাহা, ঝাড়গ্রামের দায়িত্বে অরূপ চক্রবর্তী-সহ একজন, পশ্চিম বর্ধমানের দায়িত্বে বাবুল সুপ্রিয়, মেদিনীপুর সাংগঠনিক জেলায় জুন মালিয়া এবং দেব থাকবেন।
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
