Last Updated:
গানের জগতের মানুষ, খুবই সুরেলা তাঁর কণ্ঠ৷ এবার সেই কণ্ঠের জাদু শোনা গেল সংসদ ভবনের বাইরে৷ বৃষ্টিতে দাঁড়িয়ে গান গাইলেন বাবুল সুপ্রিয়৷
নয়াদিল্লি: জল থৈ থৈ বর্ষা, বৃষ্টিতে ভিজছে চারিদিক৷ বর্ষা মানেই মন চনমনে৷ যদিও জল কাদা পেরিয়ে বাইরে ছুটে চলার মধ্যে কোনও আনন্দ নেই, তবুও বৃষ্টির মরশুম মানেই তাতে উধাও সবক্লান্তি৷ জলের ফোটার সঙ্গে যেন নেমে আসে অফুরান ভালবাসার বার্তা৷ ফলে সাধারণ মানুষ থেকে শিল্পী সকলের মনে লাগে প্রেমের ছোঁয়া৷ তেমনই রোম্যান্টিক মুডে ধরা দিলেন সাংসদ-গায়ক বাবুল সুপ্রিয়৷ সংসদ ভবনের সামনে তিনি গেয়ে উঠলেন কিশোর কুমারের বিখ্যাত গান, ভিগি ভিগি রাতো মে, মিঠি মিঠি বাতো মে….৷ আর মুহুর্তে ভাইরাল সেই ভিডিও৷
