Last Updated:
এটা কোনও একটা শোয়ের জন্য নয়, এবার থেকে মাধুরীই হবেন হোস্ট৷ জানিয়ে দিল কর্তৃপক্ষ৷ কৌন বনেগা ক্রোড়পতিতে, অমিতাভের মতো দাপট দেখাতে পারবেন মাধুরী?
মুম্বই: কৌন বনেগা ক্রোড়পতি বদলে দিয়েছিল অমিতাভ বচ্চনের কেরিয়ার৷ একই সঙ্গে বিগ বি-র আর্বিভাবে বদলে গিয়েছিল টেলিভিশনের স্টেটাস৷ একসময় সিনেমার স্টারদের থেকে তুলনায় টিভি স্টারদের বাজরদর কম ছিল৷ কিন্তু কেবিসি-র হোস্ট হিসেবে অমিতাভ বচ্চনের যাত্রা শুরুর পর থেকে সেই সংজ্ঞা বদলে গিয়েছে৷ এখন টেলিভিশনের পর্দায় নিয়মিত দেখা যায় ফিল্ম স্টারদের৷ কখনও তাঁরা আসেন তাঁদের সিনেমার প্রচারে৷ কখনও আবার কোনও শোয়ের জন্য তাঁরাই সঞ্চালনার দায়িত্ব নেন৷ এবার টেলিভিশনের পর্দায় সঞ্চালক হিসেবে পা রাখতে চলেছেন মাধুরী দীক্ষিত৷ এবং তাও আবার কৌন বনেগা ক্রোড়পতি-তে৷ যা নিয়ে তুমুল আলোড়ন সৃষ্টি হয়েছে৷
