Baruipur Incident | সামান্য ফুটবল খেলা নিয়ে ঝামেলায় খুনের অভিযোগ। বারুইপুরের পালপাড়ায় ক্লাস টেনের ছাত্রকে খুনের অভিযোগ। ফুটবল খেলার ঝামেলার বদলা নিতেই খুনের অভিযোগ। কয়েকদিন আগেই প্রসেনজিৎ বিশ্বাস ও তার এক বন্ধুর সঙ্গে স্থানীয় কয়েকজনের ফুটবল খেলা নিয়ে ঝামেলা হয়। তার বদলা নিতেই দুই বন্ধুকে ডেকে পাঠিয়ে ধারাল অস্ত্র দিয়ে হামলার অভিযোগ। পরে রক্তাক্ত দুই বন্ধুকে বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে যায় অভিযুক্ত তিন যুবক। সেখানেই প্রসেনজিতের মৃত্যু। অভিযোগ, বিপদ বুঝে অভিযুক্ত তিনজন হাসপাতালের ভিতরে থাকা পুলিশ কিয়স্কে আশ্রয় নেয়। কিয়স্ক ঘেরাও করে বিক্ষোভ-ভাঙচুর। বিক্ষোভকারীদের পুলিশ সরিয়ে দিলে হাসপাতালের সামনে কুলপি রোড অবরোধ।A Class 10 student was allegedly murdered over a dispute stemming from a local football game in Palpara, Baruipur. According to the allegations, the victim, Prosenjit Biswas, and one of his friends had an argument with several local youths over a football match a few days earlier. Seeking revenge, the accused allegedly called the two friends to a location and attacked them with sharp weapons.