২০২৩ সালে সুস্মিতা স্বীকার করেছিলেন যে, ললিত মোদির সঙ্গে সম্পর্কে থাকার কারণে যখন লোকেরা তাঁকে ‘স্বার্থপর’ বলত, তখন তাঁর কাছে তা বেশ মজার লাগত। জুম-কে দেওয়া এক সাক্ষাৎকারে সুস্মিতা বলেন, “আমার মনে হয় এটা ভাল যে ওই মন্তব্যগুলো আমার কাছে এসেছিল এবং আমি ‘স্বার্থপর’ শব্দটির সংজ্ঞা দিতে পেরেছিলাম। অপমান যখন পাওয়া যায়, তখন তা অপমানই, আমি তা পাই না। তাই ওটা আমার মাথায়ই আসেনি। কিছু কিছু বিষয় আছে যা নিয়ে কারও মাথা ঘামানোর দরকার নেই। আমার এটা বলার প্রয়োজন নেই যে এটা কারও ব্যাপার নয়, কিন্তু ‘তোমার বিষয় নয়’ কথাটা আমার ভালো লাগে, এটা বেশ দারুণ। এটা জানিয়ে দেওয়াটা সবসময়ই ভাল লাগে, আমি পুরোপুরি একা।”
