নতুন ক্যাপ্টেন বেছে নেওয়ার জন্য প্রথমে মিউজিক্যাল চেয়ার খেলায় অংশ নেন প্রতিযোগীরা। সেখান থেকে পরবর্তী টাস্কের জন্য নির্বাচিত হন মনামী, জিতু, সৃজলা, তনুশ্রী এবং রাজবীর। এরপর শুরু হয় কাঠের ঘোড়ায় চড়ে থাকার টাস্ক। নিয়ম ছিল, ঘোড়ায় বসে থাকা প্রতিযোগীদের টেনে নামানো যাবে, তবে তাঁদের আঘাত করা যাবে না। খেলা শুরু হতেই রাজবীরকে ঘোড়া থেকে নামিয়ে দেন নন্দিনী। এরপর তাঁর নজর পড়ে সৃজলার দিকে।
