Birth-Death Certificate: কাটোয়া পুরসভা এবং কালনার একাধিক গ্রাম পঞ্চায়েত অফিসে পুলিশি অভিযান শুরু হয়েছে। জন্ম ও মৃত্যু নিবন্ধীকরণে কোনও অনিয়ম বা ভুয়ো শংসাপত্র ইস্যু হয়েছে কি না, তা যাচাই করতে এই অভিযান। পুলিশ ১৯৯০ সাল থেকে সংরক্ষিত নানা জন্ম-মৃত্যু রেজিস্টার ও নথিপত্র জব্দ করে নিয়ে যাচ্ছে।