Last Updated:
BJP Govt: তৃণমূল আমলে সব সরকারি চিঠির মাথায় থাকত ‘ব’। ‘ব’ নকশার লোগোয় ছোট অশোকস্তম্ভের ছবি থাকত। এবার ‘ব’ মুছে শুধু অশোকস্তম্ভের ছবি দিয়েই লোগো
কলকাতা: পালাবদলে বদলে গেল লোগো! ‘ব’ মুক্ত বাংলা-সরকারি লোগোয় শুধুই অশোকস্তম্ভ! বিজেপির বঙ্গজয়ের পর হটল বিশ্ববাংলার লোগো। সরকারি লোগো থেকে ‘ব’ সরাল বিজেপি সরকার। ১৫ বছরের তৃণমূল আমলে সব সরকারি লোগোতে ‘ব’ ব্যবহার করা হত। রাজ্য সরকারকে লোগোটি ব্যবহারের অনুমতি দেন মমতা। লোগো ব্যবহার না হলে কপিরাইট ফিরবে মমতার কাছে।
তৃণমূল আমলে সব সরকারি চিঠির মাথায় থাকত ‘ব’। ‘ব’ নকশার লোগোয় ছোট অশোকস্তম্ভের ছবি থাকত। এবার ‘ব’ মুছে শুধু অশোকস্তম্ভের ছবি দিয়েই লোগো। স্কুল ইউনিফর্ম থেকে বিভিন্ন জায়গায় একই লোগো থাকত। বিজেপির বঙ্গজয়ের পর খারিজ পুরনো বিশ্ববাংলা লোগো।
তাপস রায় ফেসবুকে একটি বিবৃতি পোস্ট শেয়ার করেন, যেখানে বলা হয়েছে, পশ্চিমবঙ্গ সরকারের আনুষ্ঠানিক রাজ্য প্রতীককে পুনরায় জাতীয় প্রতীক অশোকস্তম্ভে পরিবর্তন করা হয়েছে। এখন থেকে সমস্ত সরকারি নথিপত্রে এই প্রতীকটি পশ্চিমবঙ্গ সরকারের প্রতিনিধিত্ব করবে। এই প্রতিকটি এখন থেকে পশ্চিমবঙ্গের একমাত্র সরকারি প্রতীক।
স্কুলের পোশাক থেকে শুরু করে সরকারি চিঠিতে থাকত ‘ব’ লোগো। আর ‘ব’ নকশার উপর ছোট আয়তনে থাকত অশোকস্তম্ভের ছবি। এবার তা পাল্টে যেতে চলেছে। তৃণমূল কংগ্রেস সরকার থাকাকালীন একাধিক দফতরের সচিবদের উদ্দেশে মুখ্যসচিব যে চিঠি পাঠাতেন সেখানেও থাকত লোগো। কিন্তু এখন রাজ্যে পালাবদল হয়েছে। তৃণমূল কংগ্রেসকে পরাস্ত করে বাংলায় সরকার গড়েছে বিজেপি। এবার আর ‘বিশ্ববাংলা’ লোগো নয়, সরকারি লোগোয় শুধুই অশোকস্তম্ভ। তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, রাজ্য সরকার এই লোগোটি যতদিন ইচ্ছা ব্যবহার করতে পারে। লোগো ব্যবহার না হলে কপিরাইট ফিরবে মমতার কাছে। এবার তাই হতে চলেছে।
Kolkata,West Bengal
