Last Updated:
Bollywood Actor Death: একের পর এক মৃত্যুসংবাদ৷ বলিউডে নক্ষত্রপতন৷ হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হলেন অভিনেতা সুনীল আনন্দ৷ কিংবদন্তি অভিনেতা দেব আনন্দের ছেলের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে টিনসেল টাউনে৷
বিনোদন জগতে বিরাট দুঃসংবাদ৷ প্রয়াত হলেন বলিউডের কিংবদন্তি অভিনেতা দেব আনন্দের ছেলে সুনীল আনন্দ৷ হৃদরোগে আক্রান্ত হয়েই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অভিনেতা৷ মৃত্যুর সময় লন্ডনেই ছিলেন সুনীল আনন্দ৷ মৃত্যুকালে অভিনেতার বয়স হয়েছিল ৭০ বছর৷
অভিনেতা সুনীলের মৃত্যুর খবর জানিয়েছেন দেব আনন্দের পৌত্রী জিনা নারং। অভিনেতার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বিনোদন জগতে৷ এই শোকের আবগে সকলকে গোপনীয়তা বজায় রাখার অনুরোধ করেছেন এবং সকলের সহযোগিতা প্রার্থনা করেছেন৷
পরবর্তীতে তিনি সমীর মালকানের ‘কার থিফ’ (১৯৮৬), বিজয় আনন্দের ‘ম্যায় তেরে লিয়ে’ (১৯৮৯) এবং তার পরিচালিত প্রথম ছবি ‘মাস্টার’ (২০০১)-এ অভিনয় করেন, কিন্তু ছবিগুলোর কোনোটিই বক্স অফিসে সাফল্য পায়নি। উল্লেখ্য, ২০১১ সালে দেব আনন্দের মৃত্যুর পর সুনীল আনন্দ প্রযোজনা সংস্থা নবকেতন ফিল্মসের দায়িত্ব গ্রহণ করেন।
Kolkata,West Bengal
