‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’ অভিনেত্রী আরও বলেন, “আমি যখন আমেরিকায় চলে আসি, তার আগেই আমার স্বামী বেশ কিছুদিন ধরে এখানে বসবাস করছিলেন। আমাদের প্রযোজনা সংস্থা, ‘বিয়ন্ড ম্যাজিক স্টুডিওস’, নতুন এবং এটি আমরা দুজনে মিলে গড়ে তুলেছি।” তিনি জানান, তিনি তার প্রযোজনা সংস্থা নিয়ে খুবই উচ্ছ্বসিত। (ছবি সৌজন্যে: ইনস্টাগ্রাম সানাঅফিশিয়াল)
