সোনার দামে ওঠা-নামা লেগেই রয়েছে ৷ তবে সম্প্রতি রেকর্ড দাম থেকে অনেকটাই কম রয়েছে সোনালি ধাতুর দাম ৷ স্বাভাবিক ভাবেই সকলের মনে প্রশ্ন উঠছে, এখ সোনা কিনে রাখলে লাভবান হবেন, নাকি আরও দাম কমার অপেক্ষা করবেন ? ভূ-রাজনৈতিক পরিস্থিতি এবং ডলারের মূল্যের উপর সোনার দাম অনেকটাই নির্ভর করে ৷ তবে সোনা কেনার আগে অবশ্যই মাথায় রাখতে হবে যে সোনা আপনি কেন কিনছেন ? সোনার গয়না কিনলে আপনার কৌশল আলাদা হওয়া উচিত ৷ অন্যদিকে, দীর্ঘমেয়াদি বিনিয়োগের কথা ভাবছেন, তাঁদের জন্য ধাপে ধাপে সোনা কেনা একটি ভাল কৌশল হতে পারে। বিশেষজ্ঞদের মতে স্বল্পমেয়াদে সোনার প্রয়োজন না থাকে, তাহলে কিছুদিন বাজার পর্যবেক্ষণ করাও যুক্তিযুক্ত হতে পারে।
