Last Updated:
Dilip Ghosh: নিউ টাউনের সরকারি মঞ্চ থেকে রাজ্যের আম চাষিদের আয় বাড়ানো এবং দেশি প্রোডাক্টের বিপণন বৃদ্ধির একগুচ্ছ নতুন দিশা দেখালেন রাজ্যের নবনিযুক্ত মন্ত্রী দিলীপ ঘোষ। কৃষকদের আধুনিক প্রযুক্তির পাঠ দিয়ে বাংলার আমকে আরও জনপ্রিয় করে তোলাই এখন মূল লক্ষ্য।
উত্তর ২৪ পরগনা, রুদ্র নারায়ন রায়: নিউ টাউনের জৈবহাটে ‘আম বাহার’ উৎসবের উদ্বোধন, দেশি আমের রফতানিতে জোর দিলেন কৃষি বিপণন মন্ত্রী দিলীপ ঘোষ। নিউ টাউনের জৈবহাটে আনুষ্ঠানিকভাবে শুরু হল সরকারি আম উৎসব ‘আম বাহার–বেঙ্গল ম্যাঙ্গো ফেস্টিভ্যাল’। পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প ও উদ্যানপালন দফতর এবং কৃষি বিপণন দফতরের যৌথ উদ্যোগে আয়োজিত এই উৎসবের উদ্বোধন করেন রাজ্যের নবনিযুক্ত কৃষি বিপণন মন্ত্রী দিলীপ ঘোষ। ছিলেন উদ্যানপালন দফতরের মন্ত্রী কল্যান চক্রবর্তী-সহ বিভিন্ন আধিকারিকেরা।
উদ্বোধনের পর মন্ত্রী বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং দেশি-বিদেশি নানা প্রজাতির আমের স্বাদ নেন। উৎসবে পশ্চিমবঙ্গের ঐতিহ্যবাহী হিমসাগর, লক্ষ্মণভোগ, ফজলি-সহ একাধিক জনপ্রিয় আমের পাশাপাশি জাপান, থাইল্যান্ড ও মালয়েশিয়ার বিভিন্ন প্রজাতির বিদেশি আমও প্রদর্শিত হচ্ছে। এছাড়াও আম দিয়ে তৈরি দই, মিষ্টি, জ্যাম, আচার-সহ নানা খাদ্যপণ্য দর্শনার্থীদের বিশেষ আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে।
North Twenty Four Parganas,West Bengal