আধিকারিকদের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, জনগণনার সময় নাগরিকদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট সংক্রান্ত তথ্য দিতে হবে না ৷ অর্থাৎ আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর, আইএফএসসি কোড, এটিএম বা ডেবিট কার্ড নম্বর, পাসওয়ার্ড, পিন নম্বর , অ্যাকাউন্টে কত টাকা আছে এরকম কোনও তথ্যই আপনাকে দিতে হবে না ৷ আপনার নামে কটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে সেটি বলতে হতে পারে ৷ তবে পরিচয়পত্র হিসেবে আধার কার্ড, ভোটার কার্ড দিতে হতে পারে ৷