Last Updated:
এদিন কর্মসংস্থানের ক্ষেত্রেও মহিলাদের অগ্রাধিকার দেওয়া হচ্ছে বলে জানান তিনি। বারুইপুরের ঘটনার পর সেখানে কীভাবে শিক্ষা দেওয়ার কাজ করা হয়েছে, সেই প্রসঙ্গও তোলেন মন্ত্রী। পাশাপাশি প্রতিটি ওয়ার্ডে ‘অন্নপূর্ণা বাহিনী’ তৈরি করার জন্য মহিলা মোর্চার সদস্যদের উদ্যোগী হওয়ার আহ্বান জানান তিনি।
কলকাতা: অন্নপূর্ণা যোজনায় বড় ঘোষণা রাজ্য সরকারের। ৩৬ হাজার কোটি টাকা থেকে প্রকল্পের বার্ষিক বরাদ্দ বাড়িয়ে ৪৮ হাজার কোটি টাকা করা হয়েছে। রাজ্যের প্রায় দেড় কোটি মহিলা এই প্রকল্পের সুবিধা পাবেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
