Last Updated:
Chandranath Ruth Case: বুধবার মধ্যমগ্রামে গুলি করে খুন করা হয় চন্দ্রনাথ রুথকে। বৃহস্পতিবার চন্দ্রনাথের দেহের ময়নাতদন্ত করা হয়েছে। কী ভাবে মৃত্যু হল চন্দ্রনাথের?
কলকাতা: বুধবার মধ্যমগ্রামে গুলি করে খুন করা হয় শুভেন্দুর অধিকারীর আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথকে। বৃহস্পতিবার চন্দ্রনাথের দেহের ময়নাতদন্ত করা হয়েছে। তার প্রাথমিক রিপোর্টে প্রকাশিত হয়েছে পর পর গুলির জন্য হৃৎপিণ্ড ফুটো হয়ে যায়, যার জেরে সেই সঙ্গে প্রচুর পরিমাণে রক্তক্ষরণ হয়। সব শেষে মাল্টি অর্গান ফেলিওর হয়ে মৃত্যু হয় চন্দ্রনাথ রুথের।
প্রসঙ্গত, চন্দ্রনাথ খুনের ঘটনায় কুড়িটির বেশি সিসি ক্যামেরা ফুটেজ সংগ্রহ করার পরে এই মুহূর্তে পুলিশ সেগুলি ম্যাপিং করার কাজ করছে। এই কুড়িটি ফুটেজ ম্যাটিং করেই দেখা হচ্ছে কোন পথ দিয়ে পালিয়েছে আততায়ীরা। পুলিশ তদন্ত নেমে চাঞ্চল্যকর একটি তথ্য পেয়েছে, খুনের ঘটনায় চার চাকা ব্যবহার করার কারণ ছিল চন্দ্রনাথের গাড়ির স্পিড স্লো করানো। সেই সঙ্গে একটি বাইক শুধুমাত্র ব্যবহার করা হয়েছিল চন্দ্রনাথকে গুলি করার জন্য। অপর একটি বাইক ব্যবহার করা হয়েছিল চার চাকায় থাকা ওই ব্যক্তিকে বাইকে তুলে নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ার জন্য
চন্দ্রনাথের মা বলেন, “আমি চাইছি দোষীদের শাস্তি হোক। আমি নিজে সন্তানের মা, কী ভাবে চাইব দোষীদের ফাঁসি। তবে যাবজ্জীবন হোক, নতুন সরকারের কাছে এটাই দাবি”। ভবানীপুর, চণ্ডীপুর, নন্দীগ্রা-সহ বেশ কিছু বিধানসভার দায়িত্বে ছিল শুভেন্দুর আপ্ত সহায়ক চন্দ্রনাথ। তাঁর মা বলেন, “পর্দার আড়ালে থেকে কাজ করতেই বেশি স্বাচ্ছন্দ্য ছিল চন্দ্রনাথ। সরাসরি যুক্ত ছিল না”। সেই সঙ্গে ব্যক্তিগত শত্রুতার কথাও উড়িয়ে দেন তিনি।
