Last Updated:
অমিতাভ বচ্চনের হাত ধরে শুরু হয়েছিল কৌন বনেগা ক্রোড়পতি৷ এই শোয়ের ফলে বদলে গিয়েছিল বিগ বি ভাগ্য৷ প্রায় নিঃশ্ব হয়ে পড়া অমিতাভ আবার নিজেকে প্রমাণ করেন যে তিনিই শহেনশাহ, অন্যদিকে সর্বভারতীয় টেলিভিশনও খুঁজে পায় এক নতুন দিশা৷ এতগুলো বছর পেরিয়ে এখনও সমান হিট শো কেবিসি৷
মুম্বই: ‘কৌন বনেগা ক্রোড়পতি’ সিজন ১৮-শুরু হচ্ছে আগস্টা থেকে। এবার এই কুইজ শো-টি ২০২৬ সালের ১০ই আগস্ট থেকে শুরু হবে এবং প্রথম পর্বের প্রোমোগুলো থেকে ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে, এবার খেলায় একটি বড় পরিবর্তন আসছে। অত্যন্ত জনপ্রিয় রিয়ালিটি শো কৌন বনেগা ক্রোড়পতি৷ ২০০০ সালে শুরু হয়েছিল এই শো যা জনপ্রিয়তার শিখরে পৌঁছতে বেশি সময় নেয়নি৷ এই শো এবার পড়ছে ২৫ বছরে! যা ভারতীয় রিয়ালিটি শোয়ের জন্য এক ইতিহাত৷ এবার এই শো পাল্টে যাচ্ছে৷
কী বদল?
সম্প্রতি বাংলার দুই জনপ্রিয় রিয়ালিটি দাদাগিরি ও দিদি নম্বর ১-এ এসেছে বিরাট বদল৷ বদলে গিয়েছে হোস্ট৷ দাদাগিরিতে সৌরভ গঙ্গোপাধ্যায়ের জায়গায় এসেছেন সুপারস্টার দেব ও দিদি নম্বর ১-এ রচনা বন্দ্যোপাধ্যায়র জায়গা এসেছেন স্বস্তিকা মুখোপাধ্যায়৷ এই দুই শোয়ের পর শোনা যাচ্ছে কৌন বনেগা ক্রোড়পতিতেও আসছে বদল৷ এখানেও কী শোয়ের হোস্ট হিসেবে আর থাকবেন না অমিতাভ বচ্চন?
৮০ পেরিয়েছেন বিগ বি৷ শরীর অসুস্থ, যা বহুদিন ধরে শোনা যাচ্ছে৷ তবে পুরোদমে কাজ করে চলেছেন অমিতাভ৷ কোনও ছুটি নেই তাঁর৷ কাজ পাগল মানুষ তিনি৷ সোশ্যাল মিডিয়ায় খুবই সক্রিয়৷ এর আগে বিগ বির বদলে শাহরুখ খান উপস্থাপক হিসেবে কাজ করেছনে৷ কিন্তু সেই জনপ্রিয়তা পাননি৷ ফলে অমিতাভ ছাড়া এই শোয়ে আর কাউকে ভাবাই যায় না৷
এবার কৌন বনেগা ক্রোড়পতির প্রোমো সামনে আসতেই হইচই৷ সময়ের সঙ্গে তালে তাল মিলিয়ে বদলে যাচ্ছে শোয়ের কনটেন্ট৷ একাধিক ভিডিও প্রকাশ করা হয়েছে, যার প্রতিটির মূল বার্তা একই: সঠিক উত্তর জানাটাই হয়তো আর যথেষ্ট নয়। আসন্ন সিজনে যুক্তি এবং প্রতিযোগীরা কীভাবে উত্তরে পৌঁছান, তার ওপর অধিক গুরুত্ব দেওয়া হচ্ছে বলে মনে হচ্ছে। অমিতাভ বচ্চন বলেছেন, ‘খেলা বদলে গেছে’৷ প্রথম প্রোমোতে বচ্চন দর্শকদের সতর্ক করে দিয়েছেন যে নতুন সিজনে ভূগোল, ইতিহাস, খেলাধুলা এবং বিজ্ঞানের মতো বিষয়গুলিতে গতানুগতিক জ্ঞান যথেষ্ট হবে না। প্রতিযোগীদের শুধু স্মৃতির ওপর নির্ভর না করে যুক্তি প্রয়োগ করতে বা তাদের চিন্তাভাবনা ব্যাখ্যা করতে বলা হতে পারে।
দ্বিতীয় একটি প্রোমোতে শো-টির প্রস্তাবিত পরিবর্তনকে কৃত্রিম বুদ্ধিমত্তার দ্রুত উত্থানের সঙ্গে যুক্ত করা হয়েছে। বচ্চন উল্লেখ করেন যে, প্রযুক্তি মানুষের তথ্য পাওয়ার গতিকে বদলে দিয়েছে এবং বলেন যে এই পরিবর্তনের সঙ্গে কুইজ শো-টিকেও অবশ্যই বিকশিত হতে হবে। অমিতাভ বলছেন যে, হাতের মুঠোয় মোবাইল ও ইন্টারনেটের জমনায় এখন সবাই সব উত্তর জানেন, ফলে শোয়ে শুধু উত্তর দিলে হবে না৷ প্রয়োজন বুদ্ধির! ফলে এবার কৌন বনেগা ক্রোড়পতি অনেক বেশি মগজাস্ত্রের উপর নির্ভর করবে, এমনই বার্তা দেওয়া হয়েছে৷
Kolkata,West Bengal
