এদিকে, কাজের দিক থেকে সলমন তাঁর যুদ্ধভিত্তিক অ্যাকশন ড্রামা ‘মাতৃভূমি’- র মুক্তির জন্য প্রস্তুতি নিচ্ছেন , যার পূর্ব নাম ছিল ‘ব্যাটল অফ গলওয়ান’। চলচ্চিত্রটি বর্তমানে সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন (CBFC)-এর ছাড়পত্র প্রক্রিয়ার মধ্যে রয়েছে। মুক্তির তারিখ এখনও ঠিক না হওয়ায়, বাণিজ্যিক প্রতিবেদন অনুযায়ী ছবিটির মুক্তি ২০২৭ সাল পর্যন্ত পিছিয়ে যেতে পারে। তবে, নির্মাতারা এ ধরনের সব খবর অস্বীকার করেছেন।অপূর্ব লাখিয়া পরিচালিত এই ছবিতে আরও অভিনয় করেছেন চিত্রাঙ্গদা সিং এবং মুকেশ ঋষি।
