Last Updated:
CM Suvendu Adhikari on Amit Shah: কলকাতায় উদ্বোধন দেশের প্রথম ভারতীয় ভাষা জাদুঘর ‘শব্দলোক’, ফিতে কাটলেন অমিত শাহ। জাতীয় গ্রন্থাগারে ‘শব্দলোক’-এর সূচনা, ভাষা সংরক্ষণে কেন্দ্রের উদ্যোগের প্রশংসা শুভেন্দু অধিকারীর।
কলকাতা: কলকাতার মুকুটে জুড়ল আরও একটি পালক। দেশের প্রথম ভারতীয় ভাষা বিষয়ক জাদুঘর, ‘মিউজিয়াম অফ ওয়ার্ড’ বা ‘শব্দলোক’ রবিবার উদ্বোধন হল কলকাতায়। উদ্বোধন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সংস্কৃতিমন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত এবং রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ৪১ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে এই প্রকল্পে। কলকাতার জাতীয় গ্রন্থাগারের একটি ভবনে এই ভাষার জাদুঘর তৈরি করা হয়েছে।
এদিন অনুষ্ঠানে উপস্থিত মুখ্যমন্ত্রী বলেন, ‘বিকাশ এবং উন্নয়নের অন্যতম দিক হল এই রাজ্যের সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যাওয়া ধরে রাখা। বইমেলা, পাণ্ডুলিপি, ভাষা সংরক্ষণের জন্য প্রস্তাব দিয়েছিল কেন্দ্রীয় সরকার যা গত সরকার গ্রহণ করেনি, আমরা দু’মাসের মধ্যে সেটা গ্রহণ করেছি। কারণ আমরা মনে করি সংরক্ষণের প্রয়োজন রয়েছে। ডবল ইঞ্জিন সরকারের সুফল আগামীদিনে দেখতে পাবেন।’

উপস্থিত বিশিষ্ট অতিথিরা
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, ‘এই মিউজিয়ামের মধ্যে তৈরি হয়েছে জাদুঘর ভাষার। যা ভারতের ভাষার বিবর্তনকে মানুষের সামনে তুলে ধরবে। এগারোটা এমন সেন্টার রয়েছে ভারত সরকারের কালচার বিভাগের যা এই রাজ্যে রয়েছে। প্রধানমন্ত্রী বলেছিলেন এই বাংলা সংস্কৃতির পীঠস্থান। মোদিজির গ্যারান্টি পূরণের মুকুটে আর একটি পালক যোগ হল এই জাদুঘর তৈরিতে।’
তাঁর কথায়, ‘প্রধানমন্ত্রী এই প্রকল্পের ঘোষণা করেছিলেন। আজ তার প্রথম পর্যায়ের কাজ শেষ হয়েছে এবং উদ্বোধন করা হল স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের তরফে। আগামী ১৫ অগাস্ট পর্যন্ত ছাত্র-ছাত্রীদের জন্য এই প্রকল্প জাদুঘরের দ্বার খোলা থাকবে বিনামূল্যে। ১৫ অগাস্টের পর টিকিটের ব্যবস্থা করা হবে। এক কোটি পাণ্ডুলিপি খুঁজে বের করে এই জাদুঘরে রাখা হয়েছে। এই সংগ্রহশালা জ্ঞানভারত কর্মসূচির অংশ হিসেবে কার্যকর হবে। জ্ঞানভারত কর্মসূচির একটি পোর্টাল খোলা হয়েছে যেখানে আপনারা আপনাদের মতামত জানাতে পারবেন। যাঁরা ভাষা শব্দের উপর কাজ করতে চাইছেন, তাঁরা আগামীদিনে এই জাদুঘর থেকে নিজেদের কাজ শুরু করতে ও এগিয়ে নিয়ে যেতে পারবেন।’
সুস্মিতা মণ্ডল
Kolkata,West Bengal
