Last Updated:
Cooch Behar News: গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে বেআইনি অনলাইন গেমের পর্দাফাঁস করল কোচবিহার জেলা পুলিশ। ভবিষ্যতেও আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে এই ধরনের অভিযান জারি থাকবে বলে জানানো হয়েছে।
হলদিবাড়ি, কোচবিহারঃ অবৈধ অনলাইন জুয়ার বিরুদ্ধে অভিযান চালিয়ে বড় সাফল্য পেল কোচবিহার জেলা পুলিশ। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে হলদিবাড়ি থানার পুলিশ এই অভিযান চালিয়ে একজনকে গ্রেফতার করেছে। সেই সঙ্গেই কম্পিউটার, নগদ টাকা সহ বেশ কিছু সামগ্রী বাজেয়াপ্ত করা হয়েছে।
সোমবার কোচবিহার জেলা পুলিশের তরফ থেকে সমাজমাধ্যমে একটি পোস্ট করে বিষয়টি জানানো হয়েছে। সেই পোস্ট অনুযায়ী, গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে রবিবার মধ্যরাতে কোচবিহার জেলা পুলিশের হলদিবাড়ি থানার পুলিশ একটি অভিযান চালায়। আঙুলদেখা অঞ্চলের একটি দোকানে হানা দিয়ে বেআইনি অনলাইন গেমের পর্দাফাঁস করে তাঁরা।
ধুন্ধুমার এই অভিযানে কম্পিউটার, নগদ টাকা সহ বেশ কিছু সামগ্রী বাজেয়াপ্ত করে হলদিবাড়ি থানার পুলিশ। একইসঙ্গে অনলাইন গেম পরিচালনার বেশ কিছু যন্ত্রপাতিও বাজেয়াপ্ত করে তাঁরা।
এই ঘটনায় সংশ্লিষ্ট দোকান মালিককে গ্রেফতার করা হয়। পুলিশের তরফে তাঁর বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। আগামীদিনেও আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে কোচবিহার জেলা পুলিশের এই ধরনের অভিযান চলবে বলে জানানো হয়েছে।
প্রসঙ্গত, গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে মাঝেমধ্যেই নানা অভিযান চালায় বিভিন্ন জেলার পুলিশ। এবার এমনই একটি খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে সাফল্য পেল কোচবিহার জেলা পুলিশের হলদিবাড়ি থানার আধিকারিকরা। আগামীদিনেও আইনভঙ্গকারীদের বিরুদ্ধে এই ধরনের অভিযান চলবে বলে স্পষ্ট জানানো হয়েছে।
Koch Bihar (Cooch Behar),Koch Bihar,West Bengal
May 12, 2026 11:37 AM IST
Cooch Behar News: কোচবিহার জেলা পুলিশের সাফল্য! মধ্যরাতে অভিযান চালিয়ে অবৈধ অনলাইন জুয়ার পর্দাফাঁস, গ্রেফতার ১
