Last Updated:
South 24 Parganas News: প্রায় ৮ মাস ধরে বন্ধ হয়ে পড়ে রয়েছে ডায়মন্ড হারবার এসডিও গ্রাউন্ড। মাঠের ৭৫ শতাংশ জায়গাই খেলার অনুপযুক্ত। সেবাশ্রয় প্রকল্পের পরিকাঠামো সরিয়ে মাঠে খেলাধুলোর পরিবেশ ফেরানোর দাবি স্থানীয়দের।
ডায়মন্ড হারবার, দক্ষিণ ২৪ পরগনা, নবাব মল্লিক: ডায়মন্ড হারবার এসডিও গ্রাউন্ডের বেহাল দশা। এখানে খেলাধুলার পরিবেশ ফিরিয়ে দ্রুত সকলের জন্য পুরো মাঠ খুলে দেওয়ার দাবি তুলল স্থানীয়রা। মাঠটি এখন খেলাধুলার জন্য অনুপযুক্ত।
ডায়মন্ড হারবার এসডিও গ্রাউন্ডটি স্থানীয় যুবক-যুবতীরা ফুটবল, ক্রিকেট-সহ আ্যথলেটিক্সের জন্য ব্যবহার করেন। কিন্তু এই মাঠে সেবাশ্রয় প্রকল্পের কাঠামো এখনও পড়ে থাকায় অসুবিধা হচ্ছে বিস্তর। ইতিমধ্যে এই মাঠ পরিদর্শন করেছেন ডায়মন্ড হারবারের প্রাক্তন বিধায়ক ও সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে ডায়মন্ড হারবার কেন্দ্রের বিজেপি প্রার্থী দীপক কুমার হালদার।
মাঠের এই অবস্থা পরিবর্তনের দাবি তুলেছেন মাঠে আসা খেলোয়াড় থেকে স্থানীয়রা। এই কাঠামো সরিয়ে ফেলে দ্রুত খেলার পরিবেশ ফেরানোর জন্য সর্বস্তরে আবেদন জানানো হবে বলে জানিয়েছেন দীপক কুমার হালদার। এখন কবে এই কাঠামো সরিয়ে মাঠটিকে খেলার উপযুক্ত হিসাবে গড়ে তোলা হয় সেদিকেই তাকিয়ে রয়েছেন সকলেই।
South Twenty Four Parganas,West Bengal
May 12, 2026 12:16 PM IST
South 24 Parganas News: ডায়মন্ড হারবার এসডিও গ্রাউন্ডের বেহাল দশা, মাঠে ব্রাত্য খেলোয়াড়রাই, দ্রুত খেলাধুলোর পরিবেশ ফেরানোর দাবি