Last Updated:
DA Update: বাকি টাকাও ধাপে ধাপে মেটানোর চেষ্টা হবে। গতকাল সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যদের সঙ্গে বৈঠক করে আশ্বস্ত বার্তা মুখ্যমন্ত্রীর প্রধান উপদেষ্টার। প্রসঙ্গত এর আগেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেছিলেন পেনশনভোগীদের টাকা মিটানো হবে।
কলকাতা: সরকারি কর্মচারী পেনশনভোগীদের জন্য সুখবর। চলতি মাসেই মিলতে পারে বকেয়া ডিএ-র একাংশ। নবান্ন সূত্রের খবর, পূর্ব ঘোষণা মাফিক বকেয়া মেটানো হবে। সেই মর্মেই সংগ্রামী যৌথ মঞ্চকে আশ্বাস দিয়ে বার্তা মুখ্যমন্ত্রীর প্রধান উপদেষ্টা সুব্রত গুপ্তের। সূত্রের খবর, এই দফায় ২০০৮ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত বকেয়া পেনশনের এরিয়ার-এর টাকা মেটাবে রাজ্য। তবে এক ধাপে সব মেটানো হবে না। জুলাই মাসের মধ্যেই প্রায় ৫০ শতাংশ টাকা দেওয়ার চেষ্টা হবে। বাকি টাকাও ধাপে ধাপে মেটানোর চেষ্টা হবে। গত শুক্রবার সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যদের সঙ্গে বৈঠক করে এই আশ্বাস দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রধান উপদেষ্টা। প্রসঙ্গত, এর আগেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেছিলেন পেনশনভোগীদের টাকা মেটানো হবে।
দীর্ঘ ৭ বছর ধরে আটকে থাকা পেনশনের এরিয়ার বা বকেয়া টাকা৷ এবার ধীরে ধীরে ঢুকতে শুরু করবে সরকারি কর্মচারী পেনশনভোগীদের অ্যাকাউন্টে৷
নবান্ন সূত্রে খবর, ২০০৮ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত কর্মচারীদের যে এরিয়ার বকেয়া পড়েছিল, তার ৫০ শতাংশ টাকা এখনই মিটিয়ে দেওয়ার সবুজ সংকেত দিয়েছে রাজ্য সরকার৷ সম্প্রতি কর্মচারী সংগঠনের যৌথ মঞ্চের সঙ্গে শীর্ষ প্রশাসনিক কর্তাদের বৈঠকের পরেই এই বড় ঘোষণা করা হয়েছে।
প্রশাসন এবং যৌথ মঞ্চের এই সমঝোতা বৈঠকের পর জানা গিয়েছিল, ২০১৫ সালে ব্যাঙ্কগুলির কম্পিউটারাইজেশন বা তথ্যপ্রযুক্তির আধুনিকীকরণের প্রক্রিয়ায় কিছু যান্ত্রিক জটিলতা তৈরি হয়েছিল। আর সেই গোলমালের জেরেই ২০০৮ থেকে ২০১৫, এই দীর্ঘ সময়কালের পেনশনের এরিয়ার দেওয়া থমকে যায়। এতদিন এই বিষয়টি নিয়ে তৎকালীন সরকারের সঙ্গে বিস্তর টানাপড়েন চললেও জট কাটেনি। অবশেষে বর্তমান সরকারের সঙ্গে যৌথ মঞ্চের আলোচনা টেবিলে তা ইতিবাচক রূপ নেয়।
এই সিদ্ধান্ত প্রসঙ্গে সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ জানিয়েছেন, “প্রশাসনের তরফে সিদ্ধান্ত হয়েছে যে, প্রাথমিক একটি আনুমানিক হিসেব কষে বকেয়া পাওনার ৫০ শতাংশ টাকা এই মাসেই কর্মচারীদের মিটিয়ে দেওয়া হবে। বাকি টাকাটা সম্পূর্ণ অডিট ও হিসাবের পর দ্রুত দিয়ে দেওয়া হবে।”
তিনি জানান, এছাড়া সংগ্রামী যৌথ মঞ্চে আহ্বায়ক ভাস্কর ঘোষ বলেন, “সকল স্তরের শিক্ষক-শিক্ষিকা সহ, শিক্ষাকর্মীরা, পঞ্চায়েত পুরসভার কর্মীরা, বিভিন্ন বোর্ড কর্পোরেশনে যাঁরা কর্মী রয়েছেন, এছাড়াও কলকাতা কর্পোরেশন এলাকায় যাঁদের ব্যাঙ্ক, সেখান থেকে যাঁদের পেনশন হয়, কিছুই বকেয়া পাননি। হোমগার্ডদেরও বকেয়া নিয়েও কথা হয়েছে।”
তিনি বলেন, ‘‘ভাস্কর ঘোষ, আহবায়ক যৌথ সংগ্রামী মঞ্চ: গতকাল আলোচনা হয়েছে মুখ্যমন্ত্রীর নির্দেশে তারপর মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা সুব্রত গুপ্ত জানিয়েছেন ১.৪.২০০৮ থেকে ৩১.১২.২০১৯ পর্যন্ত অবসরপ্রাপ্ত পেনশনপ্রাপক সহ গ্রুপ ডি কর্মীদের বকেয়া ডিএ ৫০ শতাংশ মিটিয়ে দেওয়া হবে। অবসরপ্রাপ্ত কর্মী প্রায় তিন লাখের বেশি আর গ্রুপ ডি কর্মী তাদের সংখ্যায় প্রায় ২ লাখের বেশি তাদের সবার বকেয়া টাকা মেটান হবে। এটা যৌথ সংগ্রামী মঞ্চের লড়াইয়ের ফলাফল৷ ধন্যবাদ মুখ্যমন্ত্রীকে৷’’
