Last Updated:
Dilip Ghosh meet PM Narendra Modi: মোদি-নির্মলার সঙ্গে দিল্লিতে দিলীপ ঘোষের বৈঠক, বাংলার ডবল ইঞ্জিন সরকারের গতি বাড়ানোর বার্তা।
ভেঙ্কটেশ্বর লাহিড়ী, নয়াদিল্লি: একই দিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের সঙ্গে দিল্লিতে সাক্ষাৎ করলেন দিলীপ ঘোষ। প্রধানমন্ত্রীর সঙ্গে সস্ত্রীক দিলীপ ঘোষের বৈঠক করেন মঙ্গলবার।
বৈঠক প্রসঙ্গে রাজ্যের গুরুত্বপূর্ণ দফতরের মন্ত্রী দিলীপ ঘোষ বলেন, ‘পশ্চিমবঙ্গে বিগত ৫০ বছরে যত সরকার এসেছে তারা কেন্দ্র বিরোধী সরকার, কেন্দ্রীয় সরকার বিরোধী রাজনীতি করতেই তারা ব্যস্ত ছিল। ৪ মে এই পরিস্থিতির বদল হয়েছে। কেন্দ্র-রাজ্য মিলে বাংলায় ডবল ইঞ্জিন সরকার চলছে। এবং এই সরকারের গতি যাতে বুলেটের স্পিডে বাড়ে তাই আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দিল্লিতে একাধিক দফতর ও নানা বিষয় নিয়ে আলোচনা হয়েছে।’
অন্যদিকে, কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের সঙ্গেও এদিন বৈঠক করেন দিলীপ ঘোষ। কেন্দ্রীয় অর্থমন্ত্রীর সঙ্গে বৈঠক নিয়ে দিলীপ ঘোষ জানান, ‘পশ্চিমবঙ্গের সার্বিক অর্থনৈতিক উন্নয়ন, পরিকাঠামো নির্মাণ এবং রাজ্যের যুবসমাজের কর্মসংস্থানের নতুন সম্ভাবনা নিয়ে আমাদের মধ্যে বিস্তারিত ও ফলপ্রসূ আলোচনা হয়েছে। বাংলা যাতে কেন্দ্রীয় প্রকল্পগুলির সঠিক সুফল পায় এবং রাজ্যের প্রতিটি প্রান্তে অর্থনৈতিক জোয়ার আসে, সেই বিষয়েও মাননীয়া মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছি।’

দিলীপ-নির্মলা সাক্ষাৎ
সারা দেশের সঙ্গে পয়লা জুলাই পশ্চিমবঙ্গেও চালু হতে চলেছে এই নতুন প্রকল্প সোমবার দিল্লিতে জানান দিলীপ ঘোষ। দিল্লিতে সব রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রীদের নিয়ে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের সম্মেলন চলছে। সেখানেই যোগ দিতে দিল্লিতে গিয়েছেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ। তিনি আরও জানান, মনরেগার বকেয়া টাকা মিটিয়ে দেবে কেন্দ্রীয় সরকার। বিল, ভাউচার দেওয়া হলেই সব টাকা মিটিয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান। পশ্চিমবঙ্গে ২০০০ পঞ্চায়েত প্রধান কাজে আসছেন না বা পদত্যাগ করায় সমস্যা হচ্ছে বলে জানান দিলীপ ঘোষ।
ভেঙ্কটেশ্বর লাহিড়ী
Kolkata,West Bengal
