Last Updated:
DK Shivakumar: কর্ণাটকের মুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহণ করতে চলেছেন ডি কে শিবকুমার৷ আগামী ৩ জুন কর্নাটকের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন তিনি৷
কর্ণাটক: পদত্যাগপত্র গৃহিত হয়েছে কর্ণাটকের বিদায়ী মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়ার৷ সূত্রের খবর, সিদ্দারামাইয়ার পর কর্ণাটকের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন ডি কে শিবকুমার৷ বর্তমান উপমুখ্যমন্ত্রী ডি কে শিবকুমার আগামী ৩ জুন কর্নাটকের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে পারেন বলেই জানা গিয়েছে৷ তাঁর দীর্ঘদিনের জ্যোতিষী দাবি করেছেন, চার দশক আগে করা তাঁর ভবিষ্যদ্বাণী অবশেষে সত্যি হতে চলেছে।
জ্যোতিষী বেল্লুর দ্বারকানাথ জানান, প্রায় ৪০ বছর আগে প্রথমবার তাঁর কাছে এসেছিলেন ডি কে শিবকুমার। তখনই তিনি ভবিষ্যদ্বাণী করেছিলেন যে একদিন কর্ণাটকের নেতৃত্ব তাঁর হাতেই যাবে।
দ্বারকানাথ বলেন, “বহু বছর আগে যখন ডি কে শিবকুমার আমার কাছে এসেছিলেন, তখন তাঁর জন্মছকে অত্যন্ত শক্তিশালী যোগ দেখেছিলাম। সেই সময়ই আমি বলেছিলাম, একদিন তিনি কর্ণাটকের নেতৃত্ব দেবেন। আসলে এই ঘটনা অন্তত এক বছর আগেই ঘটার কথা ছিল। তবে অনেক সময় ভাগ্যের চাকা ঘুরতে একটু দেরি হয়। এখন মনে হচ্ছে সেই সময় এসে গিয়েছে।”
প্রসঙ্গত, শনিবার কংগ্রেস লেজিসলেটিভ পার্টির (সিএলপি) বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সেখানে নতুন নেতা নির্বাচিত করা হবে, যার মাধ্যমে শিবকুমারের মুখ্যমন্ত্রী পদে আসীন হওয়ার পথ প্রশস্ত হবে। বৃহস্পতিবার সিদ্ধারামাইয়া রাজ্যপালের কাছে নিজের পদত্যাগপত্র জমা দেন। তিনি জানান, দলের শীর্ষ নেতৃত্বের সিদ্ধান্ত মেনেই তিনি এই পদক্ষেপ করেছেন। পরে তাঁর পদত্যাগপত্র গৃহীত হয়। এর ফলে কর্নাটকের নেতৃত্বে পরিবর্তন নিয়ে দীর্ঘদিনের জল্পনার অবসান ঘটে।
বৃহস্পতিবার সিদ্ধারামাইয়া রাজ্যপালের কাছে নিজের পদত্যাগপত্র জমা দেন। তিনি জানান, দলের শীর্ষ নেতৃত্বের সিদ্ধান্ত মেনেই তিনি এই পদক্ষেপ করেছেন। পরে তাঁর পদত্যাগপত্র গৃহীত হয়। এর ফলে কর্নাটকের নেতৃত্বে পরিবর্তন নিয়ে দীর্ঘদিনের জল্পনার অবসান ঘটে। কর্নাটকে কংগ্রেস সংগঠনকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা ডি কে শিবকুমারকে রাজ্যের অন্যতম প্রভাবশালী কংগ্রেস নেতা হিসেবে গণ্য করা হয়। সিএলপি-র নেতা হিসেবে তাঁকে সর্বসম্মতিক্রমে নির্বাচিত করা হতে পারে বলে সূত্রের খবর।
Kolkata,West Bengal
May 30, 2026 12:58 PM IST
