Last Updated:
Double Profit Making Ideas: মূল ফসলের আগে এই চাষ করলে মাটির গুণগত মান উন্নত হয়, উৎপাদন খরচ কমে এবং ফলন বাড়ে। সঠিক পদ্ধতিতে এই চাষ করে কৃষকরা পেতে পারেন আরও বেশি লাভ।
মালদহ, জিএম মোমিন: মাটির উর্বরতা বৃদ্ধি, রাসায়নিক সারের ব্যবহার কমানো এবং অধিক ফলন নিশ্চিত করতে কৃষকদের বিশেষ সেসবানিয়া বা ঢেঁচা চাষের পরামর্শ দিলেন কৃষি বিজ্ঞানীরা। কৃষিনির্ভর মালদহ জেলায় সারা বছর বিভিন্ন ধরনের ধান, সবজি ও অন্যান্য ফসলের চাষ হলেও পরিকল্পিত পদ্ধতির অভাবে অনেক সময় কৃষকদের লোকসানের মুখে পড়তে হয়। সেই সমস্যা কাটাতে সবুজ সার হিসেবে সেসবানিয়া চাষের ওপর জোর দিচ্ছে কৃষি বিজ্ঞান কেন্দ্র।