হিসেব করে বুঝে নিন
ধরুন, আপনি পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে (POMIS) ১০ লক্ষ টাকা বিনিয়োগ করলেন।
বর্তমান ৭.৪% বার্ষিক সুদের হারে বছরে প্রায় ৭৪,০০০ টাকা সুদ পাবেন। অর্থাৎ প্রতি মাসে প্রায় ৬,১৬৭ টাকা আপনার অ্যাকাউন্টে জমা হবে।
এই প্রকল্পের মেয়াদ ৫ বছর। মেয়াদ শেষে আপনার ১০ লক্ষ টাকার সম্পূর্ণ মূলধন ফেরত দেওয়া হবে। আর প্রতি মাসে পাওয়া সুদের অর্থ আপনি সংসারের নিয়মিত খরচ, মেয়ের পড়াশোনা বা অন্যান্য প্রয়োজনীয় কাজে ব্যবহার করতে পারবেন।
অন্যদিকে, যদি কেউ ৫ লক্ষ টাকা বিনিয়োগ করেন, তাহলে বর্তমান সুদের হারে প্রতি মাসে প্রায় ৩,০৮৩ টাকা আয় হবে। পাঁচ বছর শেষে সম্পূর্ণ মূলধনও ফেরত পাওয়া যাবে।