Last Updated:
Dr. APJ Abdul Kalam: প্রাক্তন রাষ্ট্রপতি ডঃ এ.পি.জে. আবদুল কালামের উদ্যোগে ২০০৪ সালে তৈরি হয় সোলার প্রজেক্ট। কিন্তু বর্তমানে সমস্ত মূল্যবান সরঞ্জাম উধাও হয়ে গিয়েছে। একসময় যে সৌরবিদ্যুৎ প্রকল্পের মাধ্যমে সমগ্র এলাকা আলোকিত হত, বর্তমানে সেখানে শুধু অন্ধকার। প্রকল্পের সরঞ্জাম কীভাবে গায়েব হল, তা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দারা।
গঙ্গাসাগর, দক্ষিণ ২৪ পরগনা, নবাব মল্লিক: একসময়ের সফল সোলার প্রজেক্টে। এখন আর সোলার প্যানেল নেই সাগরে। ফলে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। স্থানীয়রা ঘটনার সুষ্ঠ তদন্ত চেয়েছেন। কোটি টাকার সোলার প্রজেক্টের সরঞ্জাম সেখান থেকে উধাও হয়ে গিয়েছে। দক্ষিণ ২৪ পরগনার সাগর ব্লকের কয়লাপাড়া এলাকার সোলার প্রকল্প নিয়ে এই চাঞ্চল্যকর অভিযোগ সামনে এসেছে।
গ্রামবাসীদের দাবি, এই এলাকায় বিদ্যুতের সমস্যার সমাধান করতে ২০০৪ সালে তৎকালীন ভারতের রাষ্ট্রপতি ড: এ.পি.জে. আবদুল কালাম সাহেবের উদ্যোগে এই সোলার প্রকল্প চালু হয়। দীর্ঘদিন ধরে এই প্রকল্পের মাধ্যমে এলাকার বহু বাড়িতে বিদ্যুৎ পৌঁছত এবং সোলারের আলোয় আলোকিত থাকত গোটা গ্রাম। কিন্তু পরে কী হয়েছে আর বোঝা যায়নি। এর মধ্যে থেকে এক এক করে গায়েব হয়ে যায় গোটা সোলার প্রকল্পটি। হঠাৎ করেই প্রকল্পের সোলার ব্যাটারি, প্যানেল-সহ বিভিন্ন মূল্যবান সরঞ্জাম রাতারাতি উধাও হয়ে যায়।
এখন গ্রামবাসীদের একটাই দাবি, ঘটনার নিরপেক্ষ তদন্ত হোক এবং সোলার প্রকল্পের হারিয়ে যাওয়া সমস্ত সরঞ্জামের হিসাব প্রকাশ করা হোক। বর্তমানে সাগরে বিদ্যুত সরবরাহ করা হয়। তা সত্ত্বেও এই প্রকল্প থাকলে বিদ্যুতের জোগান অনেকটাই বাড়ত। এছাড়াও এই দ্বীপে প্রাকৃতিক বিপর্যয় হলে এই বিদ্যুত কাজে লাগত। কিন্তু এখন এই প্রকল্পের সমস্ত সরঞ্জাম নেই। এই প্রজেক্ট নতুন করে চালু করে বিদ্যুতের সমস্যা মেটানো হোক চাইছেন স্থানীয়রা।
সেই সঙ্গে এই কাজ কারা ও কীভাবে করল, তা তদন্ত করে সবার সামনে নিয়ে আসা হোক এই দাবিতে সরব হয়েছেন গ্রামবাসীরা। বর্তমানে ওই প্রজেক্টের জায়গায় গেলে শুধু কিছু সিমেন্টের পিলার ও একটি পোড়ো ঘর নজরে পড়বে। এই অবস্থার দ্রুত পরিবর্তন হোক এটাই চাইছেন সকলে। এ নিয়ে মিঠুন দাস নামের স্থানীয় এক যুবক জানান, এই প্রকল্প চালু থাকলে সাগরের বিদ্যুৎ সমস্যার সমাধান হয়ে যেত। কিন্তু এখন সেসব কিছু নেই। কারা এই কাজ করল তা খুঁজে বের করা হোক এবং আগের মত এখান থেকে পরিষেবা দিলে খুব ভাল হয়।
South Twenty Four Parganas,West Bengal