Last Updated:
Dumdum Girl Assault: দমদমে নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ৷ সাপুইপাড়ার ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা৷ দোষীদেরকে আড়ালের অভিযোগে আটক প্রাক্তন তৃণমূল কাউন্সিলর জলিল মণ্ডল৷
দমদম: দমদম সাপুইপাড়ায় নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ৷ ঘটনাকে কেন্দ্র গতকাল, রবিবার রাতে তীব্র উত্তেজনা ছড়ায় এলাকায়৷ ঘটনায় দোষীদেরকে আড়াল করার অভিযোগ প্রাক্তন তৃণমূল কাউন্সিলর জলিল মণ্ডলের বিরুদ্ধে।
সূত্রের খবর, বিজেপি কর্মী সমর্থকরা থানায় এসে গতকাল রাতে জমায়েত কর এই ঘটনার প্রতিবাদে। এই ঘটনায় প্রাক্তন কাউন্সিলর জলিল মণ্ডলকে ইতিমধ্যে আটক করেছে দমদম থানার পুলিশ৷ সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, হেনস্থার ঘটনায় অভিযুক্ত ব্যক্তি পলাতক৷ জলিল মণ্ডলের বিরুদ্ধে অভিযুক্তকে পালাতে সাহায্য করার মতো বিস্ফোরক অভিযোগও এনেছে নাবালিকার পরিবার৷ ঘটনায় জলিল মণ্ডলের কঠোর শাস্তির দাবিতে সরব হন এলাকাবাসী৷
প্রসঙ্গত, কিছুদিন আগেই কলকাতার সার্ভে পার্ক আবাসিক নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ওঠে ক্যারাটে প্রশিক্ষকের বিরুদ্ধে৷ জানা যায়. সার্ভে পার্ক এলাকার এক এনজিও র তত্ত্বাবধানে হস্টেলে থাকত নাবালিকা। সেখানেই ক্যারাটে প্রশিক্ষণ দিতেন অভিযুক্ত প্রশিক্ষক প্রসেনজিৎ৷ অভিযোগ, গত বছর জুন মাস থেকে অক্টোবর মাস পর্যন্ত একাধিক বার নাবালিকার যৌন হেনস্থা এবং যৌন নির্যাতন করেন প্রসেনজিৎ৷
জানা যায়, বারংবার হেনস্থার জেরে নাবালিকা অসুস্থ হয়ে পড়ে। পরেও এনজিও-র কাছে পুরো বিষয়টি জানান হয়। CWC নাবালিকার চিকিৎসার ব্যবস্থা করে। সুস্থ হয়ে ওঠার পর হোমে পাঠানো হয়। পুরো বিষয়টি তারপর স্পষ্ট হয়৷ এরপর রবীন্দ্র সরোবর থানায় লিখিত অভিযোগ করলে পুলিশ জিরো এফআইআর দায়ের করে সার্ভে পাক থানায় এফআইআর স্থানান্তরিত করা হয়৷ অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। আজ, সোমবার অভিযুক্তকে আলিপুর পকসো আদালতে পেশ করা হবে বলেই জানা গিয়েছে৷
Kolkata,West Bengal
