মানেকা বলেন,”বাবাকে প্রাপ্য সম্মান মানুষ দেয়। আগেও দিয়েছে। সেটা কোনওদিন কেউ কিছু করতে পারেনি, পারবেও না। কারণ বাবা তো লিজেন্ড।” মুমতাজ বলেন, ” আসল ম্যাজিক মনে পিসি সরকার। সেখানে বাবা সবসময় আছেন। আর এবার পুজোতেও সবার মনে পি সি সরকারের ম্যাজিক!” অন্যদিকে বিয়ের পর এটাই মৌবনীর প্রথম পুজো৷ ফলে তাঁর জন্য এবং পরিবারের জন্য এটা বাড়তি আনন্দের৷ মৌবনী বলেন,” বিয়ের পর প্রথম পুজো। আরও স্পেশাল হয়ে গেল বাবাকে নিয়ে এই পুজোর থিম হওয়ার কারণে। শ্বশুরবাড়ি বাপের বাড়ি সবাই মিলে ম্যাজিকাল পুজো কাটাবো।”
