Last Updated:
ED Summons: কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি-র কাছে রথীন অনুরোধ করেছিলেন যাতে ভোটপর্ব মিটে যাওয়ার পরে তাঁকে ডাকা হয়। ভোটগণনার দু’দিন পরই তলব পেলেন তিনি এবং সুজিত বসু৷ দুই বিদায়ী মন্ত্রীকে হাজিরা দিতে হবে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে
কলকাতা: বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা হতে না হতেই দুই বিদায়ী মন্ত্রীকে ফের তলব করল ইডি। পুর নিয়োগ দুর্নীতির মামলার তদন্তে আজ, বুধবার সুজিত বসু এবং রথীন ঘোষকে সল্টলেকে সিজিও কমপ্লেক্সে ইডির দফতরে হাজিরা দিতে বলা হয়েছে। ভোটের আগে বেশ কয়েক বার রথীনকে তলব করেছিল ইডি। তবে নির্বাচনী কাজে ব্যস্ত থাকার কারণে ওই সময়ে হাজিরা দেননি পরবর্তীতে মধ্যমগ্রাম থেকে পরাজিত তৃণমূল প্রার্থী রথীন।
কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কাছে রথীন অনুরোধ করেছিলেন যাতে ভোটপর্ব মিটে যাওয়ার পরে তাঁকে ডাকা হয়। সোমবার ভোটগণনার দু’দিন পরেই রথীনকে ফের ডেকে পাঠাল ইডি। ঘটনাচক্রে, এই একই মামলায় রাজ্যের অপর বিদায়ী মন্ত্রী তথা বিধাননগর থেকে পরাজিত তৃণমূল প্রার্থী সুজিত বসুকেও তলব করেছিল ইডি। তিনিও তখন হাজিরা দেননি। পরে হাই কোর্টের নির্দেশ মতো শুক্রবার সকাল সাড়ে ১০টায় তিনি হাজিরা দেন ইডির দফতরে।
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
May 06, 2026 11:45 AM IST
