Last Updated:
ESIC Aadhaar Linking: ESIC-এর সঙ্গে আধার লিঙ্ক করতে চান? বাড়িতে বসেই অনলাইনে কীভাবে Aadhaar Seeding ও Verification করবেন, জেনে নিন সম্পূর্ণ Step By Step পদ্ধতি।
কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রকের পক্ষ থেকে একটি বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবার থেকে কর্মচারী রাজ্য বিমা নিগমের (ESIC) সমস্ত সুবিধাভোগীর জন্য নিজের ESIC পরিচয়পত্রের সঙ্গে আধার লিঙ্ক করা বাধ্যতামূলক করা হয়েছে। সামাজিক সুরক্ষা সংহিতা ২০২০ (Code on Social Security)-এর ধারা ১৪২-এর অধীনে এই নিয়ম কার্যকর করা হয়েছে। এর ফলে দেশের বিভিন্ন কারখানা এবং বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত কোটি কোটি কর্মী সরাসরি প্রভাবিত হবেন।
