Last Updated:
গত ২৯ এপ্রিল দক্ষিণ চব্বিশ পরগণার ফলতা বিধাবনসভায় ভোটগ্রহণের সময় একাধিক অনিয়মের অভিযোগ বহু বুথে পুনর্নির্বাচনের দাবি জানিয়ে কমিশনের দ্বারস্থ হয়েছিল বিজেপি৷ রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের পক্ষ থেকে ফলতার ৫৯ থেকে ৬০টি বুথে পুনর্নির্বাচনের প্রস্তাব পাঠানো হয় জাতীয় নির্বাচন কমিশনের কাছে৷
গোটা ফলতা বিধানসভায় পুনর্নির্বাচনের নির্দেশ দিল নির্বাচন কমিশন৷ আগামী ২১ মে ফলতা বিধানসভার ২৮৫টি বুথেই পুনর্নির্বাচন হবে৷ ফলে আগামী সোমবার রাজ্যের ২৯৩টি আসনের ফল ঘোষণা হবে৷ ফলতা বিধানসভার ফল ঘোষণা হবে আগামী ২৪ মে৷
এ দিন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, গত ২৯ এপ্রিল ফলতায় ভোগ্রহণের দিন যে অনিয়মের অভিযোগগুলি উঠেছিল, সেই সমস্ত অভিযোগ খতিয়ে দেখেই ওই বিধানসভার সমস্ত বুথে পুনর্নির্বাচনের নির্দেশ দেওয়া হয়েছে৷
আগামী ২১ মে সকাল ৭টা থেকে সন্ধে ৬টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে৷ ভোটগণনা এবং ফল ঘোষণা হবে ২৪ মে৷
উত্তর প্রদেশ থেকে আসা পুলিশ পর্যবেক্ষক অজয়পাল শর্মার সঙ্গে ফলতার তৃণমূল প্রার্থী জাহাঙ্গির খানের সংঘাতের জেরে আগে থেকেই সংবাদ শিরোনামে ছিল ফলতা৷ সেই বিধানসভার গোটা ভোট প্রক্রিয়াই বাতিল করে দিল কমিশন৷
শনিবার রাতেই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজকুমার আগরওয়াল জানিয়েছিলেন, ফলতায় পনর্নির্বাচন নিয়ে রবিবারের মধ্যেই চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দেবে জাতীয় নির্বাচন কমিশন৷ ফলতার ৫৯ থেকে ৬০টি বুথে পুনর্নিবাচনের প্রস্তাব জাতীয় নির্বাচন কমিশনে পাঠিয়েছিল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর৷ সেখানে গোটা বিধানসভার ২৮৫টি বুথেই পুনর্নির্বাচনের নির্দেশ দিল জাতীয় নির্বাচন কমিশন৷
কমিশন আগেই ইঙ্গিত দিয়েছিল, খুব বেশি অশান্তি হলে কিছু আসনের ফল প্রকাশ আটকে দেওয়া হতে পারে। সেরকমই পদক্ষেপ করল কমিশন।
Kolkata,West Bengal
May 02, 2026 10:14 PM IST
