কলকাতা: খোলা হয়নি অধিবেশন কক্ষ, নজিরবিহীন ঘটনা ঘটতে চলেছে কলকাতা পুরসভায়। হাউসের বাইরে হাউস বসালেন তৃণমূল কাউন্সিলররা। ঘর না খোলায় কাউন্সিলর্স ক্লাব রুমে হাউস বসাচ্ছেন তৃণমূল কাউন্সিলররা। কলকাতা পুরসভায় মেয়র-কমিশনার দ্বন্দ্ব তুঙ্গে। চেয়ারপার্সন বলা সত্ত্বেও খোলা হয়নি ঘর, অভিযোগ তৃণমূল কংগ্রেসের। বিজেপি রাজ্যে ক্ষমতায় এলেও, তৃণমূল পরিচালিত কলকাতা পুরসভা সম্পূর্ণ বৈধ, দাবি তৃণমূল কংগ্রেসের। এই ইস্যুতে এবার মুখ খুললেন ফিরহাদ হাকিম।
আরও পড়ুন, একযোগে ৩০ জন কাউন্সিলরের পদত্যাগ ! সঙ্কট এই পুরসভায়..
এদিন ফিরহাদ হাকিম বলেন, সব নির্বাচিত..যত আমাদের প্রতিনিধি আছে, তাঁদের একটা চরম অপমান। একটা নিদর্শন হয়ে রইল। হঠ করে আমার ইচ্ছে হল , আমি হাউজ বন্ধ করলাম, হাউজ খুললাম, এটা..সম্পূর্ণ চেয়ারপার্সনের কাজ। সুতরাং অ্যাক্ট অনুযায়ী চেয়ারপার্সনকে যেমন চলতে হবে, তেমন…. আজকে যেই পরিস্থিতি তৈরি হয়েছে, তা অত্যন্ত দুঃখ্যের।
(স্টোরিটি এই মুহূর্তে ব্রেক করা হয়েছে, আপডেট করা হচ্ছে I সাম্প্রতিকতম আপডেট পেতে রিফ্রেশ করুন)