এরপর সময় আছে ২২ মে ও। প্রতীক্ষিত মহেন্দ্রক্ষণ। শরীরের যত ক্লান্তি, চ্যালেঞ্জ এবং যন্ত্রণা ছিল সবই ভুলে যান অভিযাত্রীরা, কারণ সব চ্যালেঞ্জ কে হার মানিয়ে ৫,৩৬৪ মিটার উচ্চতায় অবস্থিত এভারেস্ট বেস ক্যাম্পে পৌঁছে স্বপ্নপূরণ করেন গণপতি পাল ও ফাইজুল শেখ। তাঁদের এই সাফল্য শুধু ব্যক্তিগত অর্জন নয়, বাঁকুড়ার শিক্ষাজগতের কাছেও এক অনুপ্রেরণার গল্প হয়ে উঠেছে।
