Gen Z in India | GEN Z, নামটা ইংরেজি বর্ণমালার শেষ অক্ষর দিয়ে, কিন্তু এই শেষ অক্ষরেই যেন এখন আগামীর শুরু দেখতে পাচ্ছেন রাজনীতির কুশীলবরা। GEN Z কে বাদ দিয়ে আগামীর পথ আর ভাবা যাচ্ছে না। তাই ২৯-এর লোকসভা ভোটকে সামনে রেখে সবপক্ষই জেন জি কে কাছে পেতে মরিয়া। কিছু পরিসংখ্যানেই কারণটা স্পষ্ট। কেন্দ্রীয় স্বাস্থ্য-পরিবারকল্যাণমন্ত্রক ও নির্বাচন কমিশনের তথ্য বলছে, ২৯-এর লোকসভা নির্বাচনে, মোট ভোটারের ৩৪% ভোটারই হবেন GEN Z ভোটার। অর্থাৎ প্রতি ৩ জন ভোটারের একজন জেন-জি। এর ঠিক পরেই থাকছে মিলেনিয়ালস জেনারেশন।Generation Z (Gen Z) may be named after the last letter of the English alphabet, but political strategists increasingly see it as the generation that will shape India’s future. No political party can afford to ignore Gen Z as the country moves towards the 2029 Lok Sabha Elections. Winning the support of young voters has become a key electoral priority for every major political party.