Last Updated:
Good News: লক্ষাধিক টাকা পেয়েও লোভ হল না? নজির গড়লেন অশোকনগরের দীপঙ্কর কুন্ডু। এই ঘটনা শুনলে মানুষের উপর বিশ্বাস ফিরবে আপনার…
উত্তর ২৪ পরগনা, রুদ্র নারায়ণ রায়: রক্ষী বিহীন খোলা এটিএমে পড়ে থাকা লক্ষাধিক টাকা হাতে পেয়েও, থানার হাতেই তুলে দিলেন যুবক। এ যেন এক অন্য সততার নজির অশোকনগরে। স্থানীয় যুবক দীপঙ্কর কুণ্ডুর এমন দায়িত্ববোধ ও সততায় মুগ্ধ এলাকাবাসী।
এদিন অশোকনগর স্টেশনের কাছে যশোর রোড সংলগ্ন একটি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (এসবিআই)-র এটিএমে টাকা তুলতে গিয়েছিলেন তিনি। সেখানেই তাঁর নজরে আসে দুটি ৫০০ টাকার নোটের বান্ডিল পড়ে রয়েছে। ঘটনাটি দেখতে পেয়ে দীপঙ্কর সঙ্গে সঙ্গেই আশপাশের দোকানদার-সহ স্থানীয় বাসিন্দাদের বিষয়টি জানান। ভুল করে কেউ ওই টাকা ফেলে গিয়েছে কিনা তারও খোঁজ করেন। কিন্তু কেউ এ বিষয়ে কিছু না জানায়, ওই যুবক নিজেই দায়িত্ব নিয়ে অশোকনগর থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে টাকার বান্ডিল দুটি উদ্ধার করে নিয়ে যায়।
North Twenty Four Parganas,West Bengal