পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার রাত প্রায় ৮টা নাগাদ আমেরিকার জর্জিয়ার কোব কাউন্টির (Cobb County) স্মাইর্না (Smyrna) এলাকার লরেল ক্রিক ট্রেল (Laurel Creek Trail)-এর একটি বাড়ি থেকে গুলির শব্দ শোনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ।
সেখানে গিয়ে পুলিশ প্রথমে বাড়ির বাইরে গুরুতর গুলিবিদ্ধ অবস্থায় জেসনকে উদ্ধার করে। তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং জরুরি অস্ত্রোপচার করা হয়। তবে তাঁর বর্তমান শারীরিক অবস্থার বিষয়ে এখনও কোনও সরকারি আপডেট প্রকাশ করা হয়নি।
সেখানে গিয়ে পুলিশ প্রথমে বাড়ির বাইরে গুরুতর গুলিবিদ্ধ অবস্থায় জেসনকে উদ্ধার করে। তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং জরুরি অস্ত্রোপচার করা হয়। তবে তাঁর বর্তমান শারীরিক অবস্থার বিষয়ে এখনও কোনও সরকারি আপডেট প্রকাশ করা হয়নি।
বাড়ির ভিতরে ঢুকে পুলিশ ৫৭ বছরের শীতল রেজিয়েনকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে। একাধিক গুলির আঘাতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়েছে বলে জানান চিকিৎসকরা।
ঘটনার পরই শীতলের স্বামী, ৫৬ বছরের কার্ক বি রেজিয়েনকে বাড়ি থেকেই গ্রেফতার করা হয়। বর্তমানে তিনি কোব কাউন্টি অ্যাডাল্ট ডিটেনশন সেন্টারে (Cobb County Adult Detention Center) বিচারবিভাগীয় হেফাজতে রয়েছেন। আদালত তাঁর জামিনও মঞ্জুর করেনি।
কোব কাউন্টি পুলিশ জানিয়েছে, পরিবারের মধ্যেই তীব্র অশান্তির জেরে এই মর্মান্তিক ঘটনা ঘটে। অভিযুক্ত কার্ক বি রেজিয়েনের বিরুদ্ধে মোট পাঁচটি গুরুতর অভিযোগ আনা হয়েছে। এর মধ্যে রয়েছে—
নৃশংষ খুনের (Felony Murder)-এর একটি অভিযোগ। প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করে স্ত্রী ও ছেলের উপর হামলার জন্য দুটি ‘গুরুতর হামলা’র অভিযোগ। অপরাধ সংঘটনের সময় আগ্নেয়াস্ত্র বেআইনিভাবে ব্যবহারের দুটি অভিযোগ। দুই দশকেরও বেশি সময়ের উজ্জ্বল প্রযুক্তি-জীবন
শীতল রেজিয়েন আন্তর্জাতিক প্রযুক্তি দুনিয়ার এক পরিচিত মুখ ছিলেন। ইংল্যান্ড, ভারত এবং ঘানায় শৈশব কাটানোর পর তিনি যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস শুরু করেন।
১৯৯৪ সালে জর্জিয়া ইনস্টিটিউট অব টেকনোলজি (Georgia Institute of Technology) থেকে কম্পিউটার সায়েন্সে স্নাতক হওয়ার পর প্রযুক্তি ক্ষেত্রে দীর্ঘ কর্মজীবন গড়ে তোলেন তিনি।
গুগলে যোগ দেওয়ার আগে তিনি মার্কিন খুচরো বিপণন সংস্থা The Home Depot-সহ একাধিক প্রতিষ্ঠানে মোবাইল ও ই-কমার্স ডিজিটাল ট্রান্সফরমেশন প্রকল্পের নেতৃত্ব দিয়েছেন।
পেশাগত সাফল্যের পাশাপাশি জর্জিয়া টেকের কলেজ অব কম্পিউটিংয়ের অ্যাকাডেমিক অ্যাডভাইজরি বোর্ডের সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন শীতল। বিশেষ করে বিজ্ঞান, প্রযুক্তি, ইঞ্জিনিয়ারিং ও গণিত (STEM) ক্ষেত্রে নারীদের এগিয়ে আসতে উৎসাহিত করার জন্য তিনি ব্যাপকভাবে পরিচিত ছিলেন। এই ঘটনায় জর্জিয়ার স্থানীয় সমাজের পাশাপাশি আন্তর্জাতিক প্রযুক্তি মহলেও শোকের ছায়া নেমে এসেছে।