Last Updated:
Government Employees Attendance: সরকারি কর্মীদের হাজিরা ব্যবস্থায় বড় পরিবর্তন আনতে চলেছে রাজ্য সরকার। নতুন বায়োমেট্রিক হাজিরা ব্যবস্থা কীভাবে কাজ করবে? জানুন
কলকাতা: রাজ্যে সরকারি দফতর গুলিতে আসছে নতুন বায়োমেট্রিক হাজিরার ব্যবস্থা৷ এবার সরকারি দফতর গুলিতে Geo-fenced Software-based Biometric Attendance System চালুর উদ্যোগ রাজ্যের৷ সূত্রের খবর, এই ব্যবস্থার মাধ্যমে কর্মীরা অফিস চত্বরে থাকলেই মোবাইলের মাধ্যমে বায়োমেট্রিক উপস্থিতি নথিভুক্ত করতে পারবেন।
এই ব্যবস্থা ইতিমধ্যেই রাজ্যের কয়েকটি দফতরে পরীক্ষামূলকভাবে সফলভাবে চালানো হয়েছে। তবে এই নতুন ব্যবস্থায় আলাদা বায়োমেট্রিক মেশিন বা অতিরিক্ত হার্ডওয়্যার বসানোর প্রয়োজন হবে না। প্রতিটি দফতরকে ওয়েবলের সঙ্গে যোগাযোগের পরামর্শ রাজ্যের৷
প্রসঙ্গত, সরকারি দফতরে বায়োমেট্রিক হাজিরা চালু করার কথা আগেই জানিয়েছিল নবান্ন৷ ১৫ জুন থেকেই বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করার কথা ঘোষণা করেছিল নবান্ন৷ রাজ্যের অতিরিক্ত মুখ্যসচিব প্রভাতকুমার মিশ্রের সই করা ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৫ জুন থেকে নবান্নে শুরু হবে এই পদ্ধতি। ৩১ জুলাইয়ের মধ্যে ধাপে ধাপে রাজ্যের অন্য সরকারি দফতরগুলিতে চালু হবে এই পদ্ধতি।
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সরকার প্রশাসনে আরও শৃঙ্খলা আনা এবং কর্মীদের কাজের দক্ষতা বাড়ানোর লক্ষ্যেই নতুন উপস্থিতি ব্যবস্থা চালু করতে চলেছে। এতদিন অফিসে প্রবেশ ও বেরোনোর সময় হাজিরা খাতায় সই, পরে কার্ড পাঞ্চ এবং বায়োমেট্রিক পদ্ধতিতে উপস্থিতি নথিভুক্ত করা হতো। তবে এবার সেই ব্যবস্থাতেও পরিবর্তন আসছে। সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী, কর্মীদের উপস্থিতি নথিভুক্ত করতে ব্যবহার করা হবে অত্যাধুনিক ‘ফেস রেকগনিশন অ্যাটেন্ডেন্স সিস্টেম’। অর্থাৎ, মুখের ছবি শনাক্ত করেই রেকর্ড হবে অফিসে আসা-যাওয়ার সময়।
Kolkata,West Bengal
