আমদাবাদ: চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে সানরাইজার্স হায়দরাবাদের জয়ে আগেভাগেই গুজরাত টাইটান্সের প্লে-অফ স্পট সুনিশ্চিত হয়ে গিয়েছিল। সিএসকের প্রথম চারে পৌঁছনোর আশাও মোটামুটি সমাপ্ত হয়ে গিয়েছিল। তবে অবশিষ্ট যেটুকু আশা ছিল, সেটা জিইয়ে রাখতে হলুদ ব্রিগেডকে গুজরাতের বিরুদ্ধে (GT vs CSK) জিততেই হত। সেই ম্যাচেও ব্যর্থ হল সিএসকে। গুজরাত শুধু সিএসকেকে হারালই নয়, জিতল ঐতিহাসিক ব্য়বধানে। প্রথম ইনিংসে ২২৯ রান তোলার পর মাত্র ১৪০ রানেই সিএসকেকে অল আউট করে দিল টাইটান্সরা।
(স্টোরিটি এই মুহূর্তে ব্রেক করা হয়েছে, আপডেট করা হচ্ছে I সাম্প্রতিকতম আপডেট পেতে রিফ্রেশ করুন)