কেরিয়ারের শুরুতে রণবীর ‘বাচনা এ হাসিনো’, ‘ওয়েক আপ সিড’, ‘রাজনীতি’, ‘রকস্টার’, ‘বরফি!’ এবং ‘ইয়ে জাওয়ানি হ্যায় দিওয়ানি’-র মতো ছবির মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠিত করেন। তবে, সঞ্জয় দত্তের বায়োপিক ‘সঞ্জু’ এবং ‘অ্যানিমেল’-এর মতো ছবিগুলো রণবীরকে বলিউডের রকস্টার হিসেবে প্রতিষ্ঠা করে। কেরিয়ারের শুরু থেকেই তিনি তাঁর চলচ্চিত্র এবং প্রেম জীবন—উভয়ের জন্যই শিরোনামে রয়েছেন। আলিয়া ভাটকে বিয়ে করার পর থেকে তাঁর প্রেমের গুঞ্জন তেমনভাবে আর শোনা যায়নি।
