তার মা সম্পর্কে বলতে গিয়ে তিনি জানান যে, “তার মা বর্ধিনী ছিলেন একজন অত্যন্ত ধর্মপ্রাণ হিন্দু, যিনি প্রতিদিন দুই থেকে তিন ঘণ্টা প্রার্থনায় কাটাতেন এবং তিনি মূলত তার কাছেই বড় হয়েছেন। নিজেকে ধার্মিক মনে করেন কিনা জানতে চাইলে তিনি উত্তর দেন, “না। আমি খুব কাছ থেকে দেখেছি যে আমার মা ছিলেন হিন্দু, আমার বাবা ছিলেন মুসলিম এবং আমার সন্তানদের বাবাও মুসলিম। আমি একটি ক্যাথলিক স্কুলে পড়াশোনা করেছি এবং খুব অল্প বয়সেই আমার আন্তর্জাতিক মেলামেশার সুযোগ হয়েছিল। আমার সৎ বাবা একজন জার্মান, সোনালি চুল ও সবুজ চোখের অধিকারী। তাই আমার পরিচিতি ছিল সমগ্র বিশ্বের সঙ্গে, আমি বৈশ্বিক জীবনধারার সংস্পর্শে এসেছি। তাই আমি কখনও ভাবিনি যে আমাকে কোনও একটি নির্দিষ্ট ধর্ম মেনে চলতে হবে। আমি বিশ্বাস করি সব ধর্মই ভাল। কোনও ধর্মই আপনাকে ভুল কিছু করতে বলে না। আমি মানবতা, দয়া, শান্তি, সমতা এবং সকল মানুষ ও প্রাণীর প্রতি ভালবাসায় বিশ্বাস করি। আমার কাছে এটাই আমার ধর্ম।”
