Last Updated:
Rudranil Ghosh: বুধবার, ১৭ জুন বিজেপি বিধায়ক তথা অভিনেতা রুদ্রনীল ঘোষের নেতৃত্বে গঠিত হল টলিউডের নতুন ফোরাম। অভিনেতা হয়ে, বিধায়ক কিভাবে পরিষেবা দেবেন কেন্দ্রে তা নিয়ে প্রশ্ন উঠতেই রুদ্রনীল ঘোষ সাফ জানিয়ে দিলেন অভিনয়ের থেকে বেশি গুরুত্ব জনপরিষেবা।
হাওড়া, রাকেশ মাইতি: একজন সফল অভিনেতা হয়ে, বিধায়ক কিভাবে পরিষেবা দেবেন কেন্দ্রে। এমন প্রশ্ন যখন একাংশের মানুষের মধ্যে। এবার রাখঢাক না করে স্পষ্ট বার্তায় উত্তর দিলেন বিধায়ক। কেন্দ্রের পরিষেবা আগে, পরে অভিনয়। বিগত সরকার আমলে একাধিক সেলিব্রেটি বিধায়ক-সাংসদ এর কাছে পরিষেবা না পাওয়ার অভিযোগ বহু। সেই ঘটনা শিবপুরে যে পুনরাবৃত্তি হবে না, তা এদিন জানালেন হাওড়া শিবপুর কেন্দ্রের বিধায়ক রুদ্রনীল ঘোষ। তিনি জনসেবাকে প্রাধান্য দিচ্ছেন সবার আগে। জনসেবার পর অভিনয়ে সময় দেওয়া।
শিবপুর কেন্দ্রের মানুষ বিগত সরকার আমলে বঞ্চিত, অভিযোগ মানুষের। এবার ভোট প্রচারে বিগত সরকারের সেই সব খামতি তুলে ধরে প্রচার সেরেছেন। সেই প্রতিশ্রুতি কি পূরণ হবে ? প্রশ্ন থেকেই যাচ্ছে। ভোটের আগে ঝুড়িঝুড়ি প্রতিশ্রুতি আসে, কিন্তু ভোট মিটলে সেই প্রতিশ্রুতি কার্যকর হয় না সিংহভাগ, এমন অভিজ্ঞতার কথা জানিয়েছেন বহু মানুষ। যদিও এই সরকার গঠনের পর থেকেই প্রতিশ্রুতি পূরণ করে চলেছে। সেই দিক থেকে শিবপুর কেন্দ্রের মানুষও আশাবাদী।
ভোট প্রচারে নেমে বিগত সরকার আমলে শিবপুর কেন্দ্রের বিভিন্ন সমস্যা জনসমক্ষে তুলে ধরেছেন রুদ্রনীল ঘোষ। নতুন সরকার গঠনের পরই, যুদ্ধকালীন পরিস্থিতিতে সমস্যার সমাধানে কাজ চলছে। হাওড়া শহরের নিকাশি সমস্যা সমাধানে ৪৭০০ কোটি টাকা ব্যয়ে কাজ চলছে। সেই কাজ খতিয়ে দেখা দফায় দফায় ইঞ্জিনিয়ার ও আধিকারিকদের সঙ্গে বৈঠক চলছে। একইসঙ্গে স্বাস্থ্য পরিষেবার দিক থেকে ভেঙেপড়া স্বাস্থ্য পরিষেবা উপযুক্ত করে তোলা হচ্ছে।
Kolkata,West Bengal