সংস্থার প্রধান বৈজ্ঞানিক শ্রীকান্ত সামন্ত জানান, ইলিশের বৃদ্ধি স্বাভাবিকভাবেই ধীর গতির। প্রথম বছরে মাছের ওজন প্রায় ১৫০ গ্রাম, দ্বিতীয় বছরে ৩০০ থেকে ৪০০ গ্রামে পৌঁছায়। সাধারণত বাজারে যে ইলিশ পাওয়া যায়, তার বয়স তিন থেকে সাড়ে তিন বছর। এবারের গবেষণায় আবদ্ধ জলাশয়ে সর্বোচ্চ ৯৯২ গ্রাম ওজনের ইলিশ উৎপাদনের রেকর্ড হয়েছে, যা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে দাবি বিজ্ঞানীদের। তবে এখনও আবদ্ধ জলাশয়ে ইলিশের সম্পূর্ণ প্রজনন প্রযুক্তি নিয়ে গবেষণা চলছে।