Last Updated:
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, রাজ্যে সিএএ কার্যকর করা হয়েছে৷ এবার থেকে অবৈধ অনুপ্রবেশকারীদের ফেরত পাঠানোর জন্য সরাসরি সীমান্তে বিএসএফ-এর হাতে তুলে দেওয়ার কথাও জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী৷
কয়েকদিন আগেই অবৈধ অনুপ্রবেশকারীদের সরাসরি বাংলাদেশে ফেরত পাঠানোর কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী৷ অবৈধ অনুপ্রবেশকারীদের ডিটেক্ট, ডিপোর্ট এবং ডিলিট বা 3D অ্র্যাকশনের কথা শোনা গিয়েছিল মুখ্যমন্ত্রীর মুখে৷ এবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের গাইডলাইন মেনে ধৃত অনুপ্রবেশকারীদের রাখার জন্য হোল্ডিং সেন্টার তৈরির নির্দেশ জারি করল রাজ্য সরকার৷
রাজ্য সরকারের স্বরাষ্ট্র এবং পার্বত্য বিষয়ক দফতরের ফরেনার্স ব্রাঞ্চ-এর পক্ষ থেকে এই নির্দেশিকা জারি করা হয়েছে৷ সব জেলার জেলাশাসকদের এই নির্দেশিকা পাঠানো হয়েছে৷ সেখানে বলা হয়েছে, অবৈধ ভাবে এ দেশে বসবাস করার অভিযোগে যে বিদেশি নাগরিকরা ধরা পড়বেন অথবা জেল থেকে মুক্তি পাওয়া বিদেশি নাগরকিদের তাঁদের দেশে ফেরত পাঠানো অথবা প্রত্যর্পণের আগে এই হোল্ডিং সেন্টারগুলিতেই রাখা হবে৷
২৩ মে ২০২৬ তারিখের ওই নির্দেশিকায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের গাইডলাইন মেনে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথা বলা হয়েছে। পাশাপাশি রাজ্যের ডিজি, আইজিপি, পুলিশ কমিশনারেট, এসপি এবং কলকাতার এফআরআরও-কে বিষয়টি জানানো হয়েছে।
বিস্তারিত আসছে…
Kolkata,West Bengal
