৩. ব্যাঙ্কের সুদ ও অতিরিক্ত আয় গোপন রাখা মারাত্মক ভুল-অনেকেই মনে করেন শুধুমাত্র বেতনই করযোগ্য আয়। কিন্তু সেভিংস অ্যাকাউন্টের সুদ, ফিক্সড ডিপোজিট (FD), রেকারিং ডিপোজিট (RD), ট্যাক্স রিফান্ডের সুদ, ডিভিডেন্ড, বাড়িভাড়া বা ফ্রিল্যান্স কাজের আয়ও করযোগ্য হতে পারে।অনেক সময় এই আয়গুলিকে ITR-এ উল্লেখ করা হয় না, অথচ AIS-এ সেগুলির তথ্য আগে থেকেই নথিভুক্ত থাকে। ফলে আয়কর দফতর তথ্যের অমিল দেখতে পেলে নোটিস পাঠাতে পারে। তাই সমস্ত আয়ের উৎস সঠিকভাবে যোগ করে রিটার্নে উল্লেখ করা অত্যন্ত জরুরি।
