Last Updated:
বহু তাবড় তারকাও যেতে পারেননি ফুটবল বিশ্বকাপ দেখতে৷ নিউ জার্সির মাঠে ভর্তি ছিলেন হলিউডের বিদেশি তারকারা৷ তার মধ্যেই আগে ফিফার এক অনুষ্ঠানে ফিফা প্রেসিডেন্টের সঙ্গে ছবি তোলেন এক নায়িকা৷ বিশ্বকাপের শুরুর অনুষ্ঠানে নোরা ফতেহি পারফর্ম করলেও তিনি এখানে যেতে সুযোগ পাননি৷
নিউ জার্সি: ফিফা বিশ্বকাপ ২০২৬-এর ফাইনালে বিনোদন, সঙ্গীত এবং ক্রীড়া জগতের বহু জনপ্রিয় ব্যক্তিত্বের উপস্থিতি ছিলেন। বেশির ভাগ ছিলেন হলিউডের বিদেশি তারকারা৷ ভারতীয় তারকার সংখ্যা ছিল একেবারে হাতো গোনা৷ বলিউডের কোনও তাবড় তারকার দেখা মেলেনি৷ হলিউডের বড় বড় তারকাদের পাশাপাশি বহু ভারতীয় তারকাও রবিবার, ১৯শে জুলাই নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে স্পেন ও আর্জেন্টিনার মধ্যকার ফাইনাল ম্যাচটি দেখেছিলেন।
তাদের মধ্যে ছিলেন মোহনলাল, আদর জৈন ও সঞ্জয় কাপুর৷ অতিরিক্ত সময়ে স্পেন আর্জেন্টিনাকে পরাজিত করায় প্রবীণ অভিনেতা মোহনলাল ফাইনালটি উপভোগ করেন। করিনার-রণবীরের পিসির ছেলে আদর জৈনও মাঠ থেকে ছবি পোস্ট করেন৷ সঞ্জয় কাপুরও ম্যাচটিতে উপস্থিত ছিলেন এবং তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে তাঁর কিছু ঝলক শেয়ার করেছেন। তিনি আর্জেন্টিনাকে সমর্থন করছিলেন৷ ফলে তিনি কিছুটা হতাশ হন৷
তবে এমন একজন নায়িকা ছিলেন ফিফা এক্স বিগ আর্ট ফেস্টিভ্যাল গালাতে৷ তিনি ফিফা প্রেসিডেন্টের পাশে দাঁড়িয়ে ছবি তোলেন এবং তাঁকে দেখে আল্পুত ছিলেন জিয়ান্নি ইনফান্তিনোও! ইনস্টাগ্রামে নায়িকা এই ছবি পোস্ট করেন৷

ফুটবল বিশ্বকাপে উপস্থিত ছিলেন মোহনলাল, আদর জৈন ও সঞ্জয় কাপুর৷
কে এই নায়িকা? প্রিয়াঙ্কা চোপড়া, দীপিকা পাডুকোন বা আলিয়া ভাট নন, এই নায়িকা হলেন উর্বশী রাউতেলা! উইম্বলডন ২০২৬ ফাইনালে হলিউড অভিনেতা টম হিডলস্টনের সঙ্গে তাঁর আলাপচারিতার কিছু ঝলক শেয়ার করার কয়েকদিন পর, অভিনেত্রী এবার নিউ ইয়র্কের একটি বিশেষ অনুষ্ঠান থেকে ছবি ও ভিডিও পোস্ট করেছেন, যেখানে তিনি ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে দেখা করেন।
ইনস্টাগ্রামে উর্বশী ফিফা এক্স বিগ আর্ট ফেস্টিভ্যাল গালা থেকে একটি ভিডিও শেয়ার করেছেন, যেখানে তাঁকে ইনফান্তিনোর পাশে পোজ দিতে দেখা যাচ্ছে। কালো স্ট্র্যাপলেস পোশাক পরেছিলেন অভিনেত্রী৷
বরাবরের মতোই উচ্ছ্বসিত হয়ে উর্বশী একটি নোট লিখেছিলেন, যেখানে তিনি সুযোগটির জন্য ধন্যবাদ জানান এবং ফুটবলের অন্যতম সেরা ব্যক্তিত্বের সঙ্গে তাঁর সাক্ষাতের স্মৃতিচারণ করেন।
Kolkata,West Bengal
