First Hydrogen Train:রেলযাত্রীদের জন্য বড় সুখবর। আগামী ১৭ জুলাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের প্রথম হাইড্রোজেনচালিত ট্রেনের উদ্বোধন করবেন। জিন্দ-সোনিপত রুটে চলবে এই অত্যাধুনিক ট্রেন, যা হাইড্রোজেন ফুয়েল সেল প্রযুক্তিতে পরিচালিত হবে। ‘মেক ইন ইন্ডিয়া’ উদ্যোগে তৈরি এই ট্রেনের নকশা করেছে লখনউয়ের RDSO। পরিবেশবান্ধব এই ট্রেন ভারতের রেল ব্যবস্থায় এক নতুন যুগের সূচনা করতে চলেছে।